নতুন সংযোগ স্থাপনে ৫৭৭ কোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের আওতায় ১৮ লাখ গ্রাহককে সংযোগ প্রদান শীর্ষক প্রকল্পের অধীনে বিদ্যুৎ বিভাগের ৫টি ক্রয় প্রস্তাবের বিপরীতে এ অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে বিভিন্ন সাইজের ২ লাখ ৪১ হাজার ৭১০টি বৈদ্যুতিক খুঁটির (কাঠের তৈরি ১২ হাজার ৬৫০টি ও ২ লাখ ২৯ হাজার ৬০টি এসপিসি খুঁটি) তিনটি প্রস্তাব এবং ১৭ হাজার ৮৫০ কিলোমিটার কন্ডাক্টর ক্রয়ের দু’টি প্রস্তাব রয়েছে। বিভিন্ন সাইজের ১২ হাজার ৬৫০টি কাঠের বৈদ্যুতিক খুঁটি সরবরাহের কাজটি পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান ‘মেসার্স নরডিক উডস লিমিটেড’। এ প্রকল্পে ব্যয় হবে ২৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা। খুঁটি ক্রয়ের দ্বিতীয় প্রস্তাবটি হচ্ছে ৬৪ হাজার ৫শ’টি এসপিসি খুঁটি ক্রয়। ৩২ হাজার ২৫০টি করে মেসার্স কনফিডেন্টস পাওয়ার লিমিটেড এবং মেসার্স কন্টেক কনস্ট্রাকশন লিমিটেড নামক দু’টি প্রতিষ্ঠান এ খুঁটি সরবরাহ করবে। এর জন্য ব্যয় হবে যথাক্রমে ৬২ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার টাকা এবং ৬২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা। খুঁটি ক্রয়ের তৃতীয় প্রস্তাবটি হচ্ছে বিভিন্ন সাইজের ১ লাখ ৬৪ হাজার ৫৬০টি এসপিসি খুঁটি ক্রয়। ৫টি প্রতিষ্ঠান এসব খুঁটি সরবরাহ করবে। এর মধ্যে ৩৩ হাজার ১ শ’ করে ৪টি প্রতিষ্ঠান এবং একটি প্রতিষ্ঠান ৩২ হাজার ১৬০টি খুঁটি সরবরাহ করবে। সরকারের এই সুপরিকল্পিত উদ্যোগ বাস্তবায়নে ধীরে ধীরে প্রত্যন্ত অন্ধকারাচ্ছন্ন অঞ্চলগুলি বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে পাশাপাশি লাগছে তাদের মধ্যে আধুনিকতার ছোঁয়া যা কিনা এই সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রথম স্বপ্ন।
বিদ্যুতের চাহিদা পূরনের লক্ষ্যে এবং নতুন সংযোগ স্থাপনে ৫৭৭ কোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম কেনার অনুমোদন দিয়েছে সরকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।