বাংলাদেশ মোট ১৭৪টি পণ্যের ক্ষেত্রে নেপালের বাজারে শুল্কমুক্ত সুবিধা অনুমতি দিতে কাঠমন্ডু সরকারের প্রতি আবেদন জানিয়েছিল। এই তালিকায় আছে ওষুধ, তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, রেফ্রিজারেটর এবং অন্যান্য ইলেকট্রনিক গৃহসামগ্রী৷ নেপাল সরকার ৭৪টি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের অনুমোদন দিতে সম্মত হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পর নেপালের সঙ্গেই বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ভালো। ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ নেপালে দুই কোটি ৬৪ লাখ ডলারের পণ্য রপ্তানি করে। অন্যদিকে সে দেশ থেকে আমদানি হয়েছে তিন কোটি ৫৬ লাখ ডলারের পণ্য৷ বাংলাদেশ প্রধানত যেসব পণ্য নেপালে রপ্তানি করে, তার মধ্যে আছে কৃষিপণ্য, রাসায়নিক পণ্য, কাঁচা পাট, ওষুধ, তুলা, সোলার ব্যাটারি, তৈরি পোশাক, প্রসাধনসামগ্রী ও প্লাস্টিকের ফার্নিচার। অন্যদিকে নেপাল থেকে আমদানি করে পানীয়, ইলেকট্রনিক সরঞ্জাম, প্লাস্টিকের পণ্য, রাবার, ভ্রমণ-সম্পর্কিত পণ্য, কাঠের মণ্ডসহ নানা পণ্য। বাংলাদেশকে দেওয়া শুল্কমুক্ত সুবিধার আওতায় পণ্যের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। উচ্চপর্যায়ের আলোচনার পর উভয় দেশ এ বিষয়ে শীঘ্রই একটি চুক্তি সই করতে পারে। দুদেশের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক এবং সৌহার্দ্য বৃদ্ধির ফলে এই শুল্কমুক্ত বাজার সুবিধা দিতে সম্মত হয়েছে নেপাল। এর ফলে উভয় দেশই অর্থনৈতিক দিক দিয়ে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
পারস্পরিক সুসম্পর্ক এবং সৌহার্দ্য বৃদ্ধির ফলে বাংলাদেশের ৭৪টি পণ্যকে শুল্কমুক্ত বাজার সুবিধা দিতে সম্মত হয়েছে নেপাল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।