রপ্তানি আয়ে ধ্বস নামার পর আবারো প্রবৃদ্ধির ধারায় ফিরতে শুরু করেছে দেশের হোম টেক্সটাইল খাত। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া হোম টেক্সটাইল পণ্যের মধ্যে আছে বেডশিট, পিলো কভার, কটন টেবিল ন্যাপকিন, কার্টেন প্রভৃতি। সুতার মূল্য সংশোধন ও ইউরোপে মন্দার প্রভাব কেটে যাওয়ায় ব্যবসায় ফিরতে শুরু করেছে সম্ভাবনাময় এ খাত। কয়েক বছর আগে দেশের রপ্তানি আয়ে বিলিয়ন ডলার অবদান রাখার মতো সম্ভাবনাময় হিসেবে দেখা দেয় হোম টেক্সটাইল খাত। তবে গত দুই অর্থবছর এ সম্ভাবনায় ছেদ পড়ে। খাতটির রপ্তানি আয়ে দেখা দেয় ধারাবাহিক পতন। সম্প্রতি আবারো ঘুরে দাঁড়াতে শুরু করেছে খাতটি। চলতি অর্থবছরের ১১ মাস শেষে খাতটির রপ্তানি আয়ে দশমিক ৯৬ শতাংশ প্রবৃদ্ধি হয়। এ সময় ৭২ কোটি ৮৯ লাখ ১০ হাজার ডলার আয় করে খাতটি। দীর্ঘ ২৩ মাস পর এ খাতে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ফিরে আসে। ২০১১-১২ অর্থবছর শেষে খাতটির রপ্তানি আয় ছিল ৯০ কোটি ৬০ লাখ ৭০ হাজার ডলার, এ সময় প্রবৃদ্ধির হার ছিল ১৪ দশমিক ৮৭ শতাংশ। ২০১০-১১ অর্থবছরে আন্তর্জাতিক বাজারে তুলার মূল্য অস্বাভাবিক বৃদ্ধিতে সুতার দাম বেড়ে যায়। এর প্রভাবে ২০১১-১২ অর্থবছরে পণ্য রপ্তানির পরিমাণ না বাড়লেও রপ্তানি আয় হয় অনেক বেশি। সুতার মূল্য সংশোধন ও মন্দা কাটিয়ে সার্বিকভাবে হোম টেক্সটাইল খাতটি এখন আবার ব্যবসায় ফিরতে শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশে হোম টেক্সটাইল পণ্য রপ্তানি করেন দেশের উদ্যোক্তারা। সেদিক দিয়ে ইইউর ২৮টি দেশই বাংলাদেশের হোম টেক্সটাইলের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারের ৪০ শতাংশ হোম টেক্সটাইল পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি হয়। এসব সম্ভাবনা কাজে লাগাতে পারলে হোম টেক্সটাইল পণ্যে আয় দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সস্তা শ্রমের কারণেই বাংলাদেশ এখনো প্রতিযোগী সক্ষমতা ধরে রেখেছে। ইপিবির পক্ষ থেকেও খাতের জন্য প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। সবকিছু মিলিয়েই হোম টেক্সটাইল খাতটি তার সম্ভাবনা আবার কাজে লাগাতে শুরু করেছে।
হোম টেক্সটাইল খাতের জন্য প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা করছে সরকার। রপ্তানিতে প্রবৃদ্ধির ধারায় ফিরছে সম্ভাবনাময় খাত হোম টেক্সটাইল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।