somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মেসি০০৭০০৭
ডিজিটাল বাংলাদেশ গড়ুন

অনভিজ্ঞ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে বিএনপি ক্রমাগত জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোদী সরকার ক্ষমতায় আসার সময়ে তথাকথিত ভারত বিরোধিতার মুখোশ খুলে গিয়েছে বিএনপির। মোদী সরকারের আনুকূল্য পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল বিএনপি। তাদের ধারণা ছিল,ক্ষমতায় এসেই বিএনপিকে ক্ষমতায় বসানোর সবরকম ব্যবস্থা করবে মোদির বিজেপি সরকার। বিএনপির এমন নতজানু রাজনৈতিক অবস্থা দেখে আশ্চয্যই হতে হয়। আসলেই তারা বিশ্বাস করে ভারতের আনুকূল্য না পেলে তাদের ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না। বিএনপির এমন বিশ্বাস দেশের মানুষের উপর আস্থাহীনতার চরম বহিপ্রকাশ। অথচ জয়পুরহাটের জনসভায়ও দেশের মানুষের উপর আস্থাহীন খালেদা জিয়া নিজেকে পুনরায় ৯৫ শতাংশ জনগণের নেত্রী দাবি করেছেন। এবারের বগুড়া-জয়পুরহাট যাত্রায় রাস্তার দু-পাশে কত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন খালেদা জিয়া? জয়পুরহাট, যেখানে খালেদা জিয়ার বিএনপি বার বার নির্বাচনে বিজয়ী হন, সেখানে কত মানুষের জনসমাগম হয়েছিল? বলতে পারেন, বৃষ্টি ছিল, তাই রাস্তার পাশে মানুষ দেখা যায়নি, বৃষ্টিতে ভিজে মানুষ জনসভায় আসতে চায়নি। এসব বলে আত্মতৃপ্তি লাভ করতে পারেন, তবে আসল ঘটনা খালেদা জিয়া ও তার নেতারা ঠিকই বুঝেছেন। জনসমর্থনহীন হয়ে পড়েছেন খালেদা জিয়া। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর আনুকূল্য পাওয়ার চেষ্টা ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে বিএনপির। যদি আনুকূল্য লাভ করতেও পারেন, তবে কি বলবেন বিএনপি। আমাদের ক্ষমতায় বসিয়ে দাও! যদি এমন বলেন, তবে কি বিজেপি তাদের ক্ষমতায় বসিয়ে দেবে? এমন অনভিজ্ঞ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণেই বিএনপি ক্রমাগত জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, আবার ঘোষণা দিচ্ছে, ঈদের পর থেকে তারা সরকার পতনের আন্দোলন করবে। সরকারের উচিত, তাদের আন্দোলন করতে দেয়া। তবে তারা যদি আন্দোলনের নামে সন্ত্রাসী ভাড়া করে সন্ত্রাস করে, তা কঠোর হাতে দমন করতে হবে। বিএনপিকে আন্দোলন করতে দিলে তারা মাঠে আন্দোলনের কোন কর্মী পাবে বলে মনে হয় না। জয়পুরহাটের জনসভা থেকে সেটা প্রমাণ হয়ে গেছে।




০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×