somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মেসি০০৭০০৭
ডিজিটাল বাংলাদেশ গড়ুন

জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ধংসাত্মক কর্মকাণ্ড চরমপন্থী সংগঠনের লক্ষণ প্রকাশ করে

২৫ শে জুন, ২০১৪ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের ধিংসাত্মক কর্মকাণ্ড গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির সম্পূর্ণ পরিপন্থী। তাদের আচার-আচরণে উগ্র গোপন সংগঠনের লক্ষণ প্রকাশ পাচ্ছে। নিবন্ধনকৃত একটি রাজনৈতিক দল হিসেবে জামায়াতের শান্তিপূর্ণ সভা-সমাবেশের অধিকার আছে। এমনকি চলমান যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে ভিন্নমত প্রকাশের সংবিধানসম্মত অধিকার রয়েছে, কিন্তু তাদের ভুলে গেলে চলবে না যে তারা প্রাতিষ্ঠানিকভাবেই যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত। জামায়াতের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা বিচারের কাঠগড়ায়। বিচারের বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত। সেখানে অভিযুক্ত ব্যক্তিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন, কিন্তু বিচার-প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে এসে জামায়াত-শিবির দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে তা আমাদের বিচারব্যবস্থা ও রাষ্ট্রের ওপর আঘাত করে যাচ্ছে। রাজশাহীতে পুলিশের রাইফেল কেড়ে নিয়ে সেই রাইফেলের বাঁট দিয়ে পুলিশকে পেটানো, মতিঝিলে আক্রান্ত পুলিশকে আদিম বন্যতায় বাঁশ দিয়ে খোঁচানো এবং নারায়ণগঞ্জে রাস্তায় ভূলুণ্ঠিত পুলিশের ওপর নিষ্ঠুর নির্যাতনের মতো ঘটনাবলি ইঙ্গিত দিচ্ছে যে স্বাধীনতাবিরোধী এই দল পরিকল্পিতভাবে সংবিধান ও আইনসম্মত পথ পরিহার করে দেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু করেছে। তাদের এই সন্ত্রাসী তৎপরতা কঠোর হাতেই দমন করতে হবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু সাম্প্রতিক কালে পুলিশের অবিরাম মার খাওয়ার ঘটনায় দেশবাসী দেখেছে। জামায়াত-শিবিরের এই উগ্র ও বেআইনি কর্মকাণ্ডের প্রতি প্রধান বিরোধী দলের সমর্থন সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। বলার অপেক্ষা রাখে না, যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া নস্যাৎ করতেই জামায়াত-শিবির হিংসাত্মক তৎপরতা চালাচ্ছে। দেশের প্রচলিত আইনে নিবন্ধিত কোনো দল দাবিদাওয়া পূরণে সহিংস পথ নিতে পারে না। জামায়াত-শিবির এখন পদ্ধতিগতভাবে পুলিশ বাহিনীর কর্তৃত্ব চ্যালেঞ্জ করছে কি না, সেই প্রশ্নই বড় হয়ে উঠেছে। আইনের আওতায় থেকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। জামায়াত-শিবিরের চলমান সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। ট্রাইব্যুনালের বিচার-প্রক্রিয়া সম্পর্কে যুক্তিসংগত সমালোচনা ও ভিন্নমত প্রকাশ সংবিধানস্বীকৃত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চড়াও হয়ে বা যানবাহনে আগুন দেওয়া কখনোই প্রতিবাদের ভাষা হতে পারে না। অথচ জামায়াত-শিবির মানুষ হত্যা, অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। চোরাগুপ্তা হামলার মত বিভিন্ন অসহনীয় কার্যক্রম অনবরত করেই চলেছে। আমাদের দেশে এদের সংখ্যা খুবই নগন্য। সুতরাং আমরা যারা সংখ্যাগরিষ্ঠ তারা যদি সকলেই মিলে আইন শৃংখলা বাহিনীকে সহায়তা করি তাহলে এই রগকাটা বাহিনীকে প্রতিহত করা মোটেও কঠিন কাজ নয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×