বর্তমান সরকার মোবাইল ব্যাংকিংয়ে বড় অংকের টাকা লেনদেনের ক্ষেত্রে এবার পুলিশ স্কট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিছু দিন ধরে বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় বিকাশ, এম ক্যাশ ও ইউক্যাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সার্ভিস এজেন্টদের গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় ডিএমপি এ সিদ্ধান্ত নিয়েছে। রোববার এ বিষয়ক একটি আদেশ রাজধানীর সব থানায় পাঠানো হয়েছে। ঐ আদেশে মোবাইল ব্যাংকিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও এজেন্টদের তালিকা তৈরি করে সদর দপ্তরে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে বড় অংকের টাকা লেন-দেন এর ক্ষেত্রে পুলিশ স্কট দেয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। সর্বশেষ রোববার রাজধানীর উত্তরায় বিকাশের (মোবাইল ব্যাংকিং) বিএম মাহমুদুল আলম শাহিন (৩২) নামে এক ব্যক্তিকে গুলি করে প্রায় সাড়ে ১১ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এর আগে ২০ জুন রামপুরায় উলন রোডে ইরান মুন্সী নামে এক বিকাশ কর্মীকে গুলি করে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। তার আগের দিন ১৯ জুন খিলগাঁওয়ে ছানাউল্লাহ নামে এক ব্যক্তিকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। একই দিন হাজারীবাগ এলাকায় বিকাশের স্থানীয় এজেন্টকে গুলি করে ৩৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ৮ এপ্রিল রোকেয়া সরণীর কাজীপাড়ার আল হেলাল হাসপাতালের সামনে বিকাশ এজেন্টকে গুলি করে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মামলা হলেও পুলিশ ছিনতাইকারীদের চিহ্নিত করতে পারেনি। ছিনতাইকারী সংশ্লিষ্ট এলাকার এজেণ্টদের বিষয়ে খোঁজখবর রাখার জন্য এক জন করে নিজস্ব সোর্স রাখে। সেই সোর্সই টাকা আদান প্রদানের খবর ছিনতাইকারীদের দিয়ে থাকে। সে খবরের ভিত্তিতে ছিনতাইকারী দলগুলো অপারেশনে নামে। মোবাইল ব্যাংকিংয়ে জড়িত আর্থিক প্রতিষ্ঠানগুলো পাড়া মহল্লায় এতো বেশি এজেন্ট নিয়োগ করেছে যে তাদের খোঁজ রাখা বেশ কষ্টকর ব্যাপার। আর এ জন্য সংশ্লিষ্ট থানাগুলোকে এসব প্রতিষ্ঠানের তালিকা তৈরির পাশাপাশি বড় ধরনের আর্থিক লেন-দেনে পুলিশ স্কট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে।
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিরাপদ এবং নির্বিঘ্নে লেনদেন করতে পুলিশের স্কট দেয়ার নির্দেশনা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।