somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মেসি০০৭০০৭
ডিজিটাল বাংলাদেশ গড়ুন

দেশব্যাপী ৩০ হাজার ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা সাইটসেভার্স। পাশে থাকছে সরকারের ঐকান্তিক সহযোগিতা

২৫ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আরও ৩০ হাজার দরিদ্র মানুষের দৃষ্টি ফিরিয়ে দিচ্ছে সাইটসেভার্স। আয়োজনে রয়েছে সাইটসেভার্স, ন্যাশনাল আই কেয়ার (স্বাস্থ্য অধিদফতর) এবং ১০ বেসরকারী সহযোগী সংস্থা। চলতি মাস থেকে আগামী ডিসেম্বরের মধ্যে দেশব্যাপী ৩০ হাজার ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। শতভাগ বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা সাইটসেভার্স, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজভিত্তিক পুনর্বাসন, বিশেষ করে মানুষের চক্ষুস্বাস্থ্য এবং একীভূত শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে সাইটসেভার্স সরকারী ও বেসরকারী সহযোগী সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। কার্যক্রমের সূচনালগ্ন থেকে সাইটসেভার্স বিভিন্ন সহযোগী সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ১০ লাখেরও অধিক দৃষ্টি প্রতিসরণজনিত ত্রুটি নিরাময় এবং ১৬ লাখেরও অধিক ছানি অপারেশনের মাধ্যমে মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে, যার মধ্যে রয়েছে ৩০ হাজারেরও বেশি শিশু। এ কার্যক্রমের অংশ হিসেবে সর্বস্তরের মানুষকে চক্ষু সেবা নিতে আগ্রহী করার লক্ষ্যে পেশেন্টস স্ক্রিনিং প্রোগ্রাম (পিএসপি) করা হবে এবং গরিব রোগী যাদের ছানি অপারেশন করা প্রয়োজন তাদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। দেশের ৪২ জেলায় এ কার্যক্রমের সফল বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সহযোগী সংস্থার মধ্যে ছানি অপারেশন টার্গেট ও ডুপ্লিকেশন এড়িয়ে এলাকা বণ্টন করে দেয়া হয়েছে। সহযোগী সংস্থাসমূহ স্ট্যান্ডার্ড ক্যাটারেক্ট সার্জিক্যাল প্রোটোকল অনুসরণ করে তাদের প্রশিক্ষিত ও দক্ষ মেডিক্যাল টিমের মাধ্যমে ছানি অপারেশন করবে। এক্ষেত্রে পেশেন্টস স্ক্রিনিং প্রোগ্রামের (পিএসপি) মাধ্যমে শনাক্তকৃত ছানি রোগীদের ছানি অপারেশনের জন্যে বা সেবা প্রদান বাবদ কোন টাকা গ্রহণ করা হবে না। দরিদ্র এবং হতদরিদ্র ছানি রোগীদের প্রকল্পের নিয়ম অনুসারে শতভাগ বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে। সহযোগী সংস্থাসমূহ অপারেশনকৃত ছানি রোগীদের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট (ওপিডি), ভিশন সেন্টার, সাব সেন্টার, পিএসপি অথবা স্পেশাল ফলোআপ প্রোগ্রামের ব্যবস্থা থাকবে। ফলোআপ ভিজিটের সময় রোগীদের কাছ হতে ফি নেয়া যাবে না। রোগীর সুবিধার্থে অপারেশনের সময় গাড়িতে করে হাসপাতালে আনা-নেয়ার ব্যবস্থাও এ কার্যক্রমের অন্তর্ভুক্ত হবে। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি সাইটসেভার্স চক্ষু স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে এক দৃষ্টান্তমূলক কাজ করে যাচ্ছে। বরাবরের মতো এ কার্যক্রমের মাধ্যমে আরও ৩০ হাজার দরিদ্র মানুষ তাদের দৃষ্টিশক্তি ফিরে পাবে। বর্তমান সরকারের সহযোগিতায় সাইটসেভার্স যেমন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে অন্ধত্ব নিবারনের কাজ করছে, ঠিক তেমনি দেশ ও বিদেশের অন্যান্য দাতা সংস্থা এবং ধনাঢ্য ব্যক্তিদের এ মহান কাজে এগিয়ে আসা উচিত।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×