দেশে-বিদেশে সর্বত্র জামায়াত একটি গণবিরোধী সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত। জামায়াতের ধ্বংসাত্মক ও নেতিবাচক ভাবমূর্তি এখন সবার কাছেই সুস্পষ্ট। তাই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সম্ভবত তাদের ঘনিষ্ঠ বন্ধু জামায়াত বিষয়ে একটি নয়া কৌশল অবলম্বন করেছে। স্বাধীনতাবিরোধী জামায়াতের প্রতি জনমনে যে ক্রোধ ও ঘৃণা জমেছে, সে কারণে বিএনপি হয়ত তাদের সঙ্গ পরিত্যাগ করেছে। তবে পর্যবেক্ষকরা এটাকে বিএনপির একটি সাময়িক কৌশল হিসেবে অভিহিত করেছেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাঁর ভাষণে কোথাও জামায়াতের বিষয়ে কোন ইতিবাচক সিদ্ধান্তের কথা ঘোষণা করেননি। বরং সেই জনসভায় তিনি যা বলেছেন, তাতে তাঁকে জামায়াতের মুখপাত্র বলেই মনে হয়েছে। এ সময় বক্তৃতাকালে জামায়াতের বক্তব্যই তাঁর কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছে। বোঝা যাচ্ছে, বিএনপি এখন আর জামায়াতকে নিয়ন্ত্রণ করে না; বরং স্বাধীনতাবিরোধী জামায়াত এখন বিএনপির প্রধান চালিকাশক্তি- তারাই পেছন থেকে কলকাঠি নাড়ছে। একাত্তর সালে জামায়াতের ধ্বংসাত্মক চেহারা জাতি খুব কাছ থেকে দেখেছে, তারা ছিল পাকিস্তানী হানাদারদের অন্যতম বড় সহযোগী। তারা যে নিয়মতান্ত্রিক দল নয়- তা তাদের গত কয়েক বছরের কর্মকা-ের মধ্য দিয়ে সবার কাছেই সুস্পষ্ট হয়েছে। এ সময় তারা হত্যা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক তৎপরতার মধ্য দিয়ে সারাদেশে জনমনে আতঙ্কের সৃষ্টি করেছিল। হত্যা, বোমাবাজি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জামায়াতী ক্যাডারদের সঙ্গে যোগ দিয়েছিল বিএনপি ক্যাডাররা।জনগণের কাছে এটা এখন স্পষ্ট যে, জামায়াত ও বিএনপির মধ্যে মূলত এখন খুব বেশি তফাত নেই। সোমবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বেগম খালেদা জিয়া বলেন, ‘বর্তমান সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া যায় না। অল্প সময়ের মধ্যে এ সরকারকে বিদায় নিতে হবে।’ তাঁর এ বক্তব্য স্বাধীনতাবিরোধী জামায়াতেরবক্তব্যেরপ্রতিধ্বনি।গত কয়েক বছর ধরে জামায়াত চেয়েছে, জঙ্গী তৎপরতার মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অচল করে দিতে। তারা সব সময় চেয়েছে পেছনের দরোজা দিয়ে ক্ষমতায় যেতে এবং দেশে একটি তালেবানী সরকারব্যবস্থা কায়েম করতে। এখন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও অন্য বিএনপি নেতৃবৃন্দ স্বাধীনতাবিরোধী জামায়াতের স্বার্থরক্ষার গুরুদায়িত্ব নিয়ে মাঠে নেমেছেন। অবশ্য জেনারেল জিয়া প্রতিষ্ঠিত বিএনপি অতীতেও জামায়াতের স্বার্থ সংরক্ষণ করেছে। তারাই একাত্তরের এই বর্বর খুনীদের রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেছে। সুতরাং বিএনপি-জামায়াতের মৈত্রী বহু পুরনো। এখন বেগম জিয়া যে কথাগুলো বলছেন, তার সঙ্গে একাত্তরের পাকিস্তানের সামরিক শাসকদের বক্তব্যের সঙ্গে মিল আছে। সুতরাং বর্তমান সরকার ও নিরাপত্তা বাহিনীকে অবশ্যই বিএনপি-জামায়াত জোটের ভয়ঙ্কর ষড়যন্ত্রের বিষয়ে হুঁশিয়ার থাকতে হবে। এরা বাঙালী জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের মুল্যবোধে বিশ্বাস করে না। জামায়াতের মুখপাত্র বর্তমান বিএনপি নেতৃত্ব দেশকে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে যেতে চায়। এদের বিষয়ে সর্বক্ষণিক সচেতনতা জরুরী।
জামায়াতের মুখপাত্র বর্তমান বিএনপি নেতৃত্ব দেশকে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে যেতে চায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।