somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মেসি০০৭০০৭
ডিজিটাল বাংলাদেশ গড়ুন

ই-অর্থনীতির গতি দ্রুত ছড়িয়ে পড়ছে গ্রামগঞ্জে, সুনাম কুড়াচ্ছে আওয়ামীলীগ সরকার

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ই-সেবা কার্যক্রমের আওতায় মাঠপর্যায়ে কাজের পরিধির বিস্তৃতি ঘটায় দারিদ্র্য বিমোচনে বড় সাফল্য এসেছে। একই সঙ্গে মাঠপর্যায়ে কেবল নেটওয়ার্ক সম্প্রসারিত হওয়ায় সাধারণের বিনোদনের ধারা সৃষ্টি হয়ে বাণিজ্যের ধারার নতুন পথ খুলেছে। এভাবে দেখা যায় সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রে ইলেকট্রনিক যা সংক্ষেপে ‘ই’ কার্যক্রম একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতির গতিধারার বহু শাখা প্রশাখা তৈরি করে দিচ্ছে। একটা সময় অর্থ আদান প্রদানের জন্য ব্যাংক ও পোস্ট অফিস ছিল অন্যতম মাধ্যম। বর্তমানে তা এতটাই সহজ হয়ে এসেছে যার যখন যেখানেই অর্থের প্রয়োজন হোক রাত বিরাতেও তা মেলে। মোবাইল ব্যাংকিং অর্থনীতির এ গতিকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিস্তৃতি ঘটিয়েছে। শহরাঞ্চলে ক্রেডিট কার্ডে বেচাকেনা যে হারে বেড়েছে তাতে আর বছর পাঁচেক পর পকেটে টাকা নিয়ে ঘুরতে হবে না। হালে দেখা যাচ্ছে প্রতিটি শহরে এবং বড় উপজেলাগুলোতে অটো ঠেলার মেশিনের (এটিএম) বুথ বেড়েছে এবং দিনে দিনে এ সংখ্যা বাড়ছে। মাঠপর্যায়ে যারা ই-সেবা পরিচালনা করছে প্রতিটি পয়েন্টে একাধিক লোকের কর্মসংস্থান হয়েছে। যারা ই-সেবা নিতে আসেন প্রতিটি সেবার জন্য ফি দিতে হয়। এসব সেবার পাশাপাশি বিদেশে কথা বলা, স্কাইপের মাধ্যমে ভিডিও কনফারেন্স করে স্বজনকে কাছে থেকে দেখা, প্রবাসীদের ওয়েস্টার্ন ইউনিয়নসহ বিভিন্ন মাধ্যমে টাকা প্রেরণসহ নানা কাজ আজ ইলেকট্রনিক ডিভাইস করে দিচ্ছে।
বর্তমানের তরুণ-তরুণীরা ই-সেবার আওতায় ইন্টারনেটে বিদেশের শিক্ষাঙ্গনে নোট গবেষণা অঙ্ক ইত্যাদি করে দিয়ে অর্থ রোজগার করছে। তবে এক্ষেত্রে অবশ্যই মেধাসম্পন্ন হতে হয়। দেশের মেধাবীরা একটু চোখ কান খোলা রেখে নিজেদের পড়ার খরচ নিজেরাই জোটাতে পারছে ইন্টারনেটে মেধার কাজ করে। বর্তমান সরকারের প্রচেষ্টায় দেশে সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র গ্রামের সাধারণ মানুষের জন্য সরকারী বেসরকারী বাণিজ্যিক তথ্য ও সেবা প্রাপ্তির অনন্য কেন্দ্রে পরিণত হয়েছে। এসব সেবাপ্রদান করে উদ্যোক্তারা এ পর্যন্ত প্রায় দেড়শ’ কোটি টাকা আয় করেছে। দিনে দিনে দ্রুত এ আয়ের পরিধি ও পরিমাণ বাড়ছে। জীবন ও জীবিকার নানা পথ তৈরি করে দিয়েছে ই-সেবা। ব্যক্তি গোষ্ঠী সমাজজীবনের পুরাতন ধারা পাল্টে দিয়ে ই-অর্থনীতির গতি মাঠ থেকে মাঠে ছড়িয়ে পড়ে বাণিজ্যের নতুন বলয় তৈরি করে দিয়েছে। অর্থনীতির গতি চাঙ্গা হচ্ছে কি শহর কি গ্রামে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×