somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মেসি০০৭০০৭
ডিজিটাল বাংলাদেশ গড়ুন

দেশের উপকূলীয় এলাকায় অবকাঠামো উন্নয়নে ৯ কোটি ৪০ লাখ মার্কিন ডলার ঋন দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের উপকূলীয় ৮ পৌরসভার অবকাঠামো উন্নয়নে ৯ কোটি ৪০ লাখ মার্কিন ডলার (সাড়ে ৭০০ কোটি টাকা) দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির মোট সহযোগিতার মধ্যে ৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার ঋণ এবং ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার অনুদান রয়েছে। কোস্টাল টাউনস এনভায়রনমেন্টাল ইনফ্রাসট্রাকচার প্রজেক্ট বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে। এ জন্য সংস্থাটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সরকার। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড (এডিএফ) ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য এবং সুদের হার ২ শতাংশ। অন্য দিকে এসসিএফ ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরে পরিশোধযোগ্য এবং বার্ষিক সার্ভিস চার্জ শূন্য দশমিক ১ শতাংশ। প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১১ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। এডিবির বাইরে বিল এ্যান্ড মেলেন্ডা গেটস ফাউন্ডেশনের অনুদান এবং বাকি টাকা সরকারী তহবিল থেকে ব্যয় করা হবে। প্রকল্পের অন্তর্ভুক্ত পৌরসভাগুলো হচ্ছে আমতলী, গলাচিপা, মঠবাড়িয়া, পিরোজপুর, বরগুনা, ভোলা, দৌলতখান এবং কলাপাড়া।
স্থানীয় সরকার বিভাগ এ প্রকল্পের উদ্যোগী বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) লিড এক্সিকিউটিং এজেন্সি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই) কো-এক্সিকিউটিং এজেন্সি হিসাবে দায়িত্ব পালন করবে। এছাড়া আমতলী, মঠবাড়িয়া, পিরোজপুর, বরগুনা, ভোলা, দৌলতখান এবং কলাপাড়া পৌরসভা এ প্রকল্পের ইমপ্লিমেনটিং এজেন্সি। প্রকল্পটির ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের মে মাস পর্যন্ত বাস্তবায়নকাল ধরা হয়েছে। প্রকল্পটির উদ্দেশ্য হলো ঝুঁকিপূর্ণ ৮টি উপকূলীয় পৌরসভার (মাঝারি শহরে), জলবায়ু পরিবর্তন সহিষ্ণুতা ও দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করা, জলবায়ু পরিবর্তন সহিষ্ণু শহর অবকাঠামো উন্নয়ন করা এবং প্রাতিষ্ঠানিক সামর্থ্য, স্থানীয় পরিচালন ব্যবস্থা জোরদার করা এবং জনসচেনতা বৃদ্ধি করা। এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। ১৯৭৩ সালে বাংলাদেশ এর সদস্য পদ লাভ করার পর থেকে এ সংস্থা তাদের আর্থিক সহায়তার একটি বড় অংশ প্রদান করে আসছে। এ যাবত এডিবি বাংলাদেশকে ১১ বিলিয়ন মার্কিন ডলারের অধিক ঋণসহায়তা প্রদান করেছে। উন্নয়নের ক্ষেত্রে এডিবি প্রধানত বিদ্যুৎ, জ্বালানি, স্থানীয় সরকার, পরিবহন, শিক্ষা, কৃষি, পানি সম্পদ এবং সুশাসন খাতকে প্রাধান্য দিয়ে আসছে।





০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×