দক্ষিণাঞ্চলের কাঁচা পাট ও চিংড়ি ভিয়েতনামে পাঁচ বছর ধরে সুনাম কুড়িয়েছে। সে দেশে খুলনার তিলের নতুন বাজার সৃষ্টি হয়েছে। এতদিন ইতালি, চীন ও ইরাকে তিল রফতানি হয়েছে। এবার মংলা বন্দর দিয়ে ৪ হাজার ৫০০ মেট্রিক টন তিল ভিয়েতনামে রফতানি হবে। রফতানিকৃত পণ্যের মূল্য দেশীয় মুদ্রায় ৩০ কোটি ৯৬ লাখ টাকা। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ আইলার পর এ অঞ্চলের কৃষক ধানের ন্যায্য মূল্য পাননি। ভাইরাস ও নানাবিধ রোগের কারণে কাঙ্ক্ষিত চিংড়িও উৎপাদিত হয়নি। এছাড়া ধানের চেয়ে তিল চাষ বেশি লাভজনক হওয়ায় এ অঞ্চলের কৃষক সেদিকে ঝুঁকে পড়েন। এতে রোগবালাই নেই এবং সেচের খুব একটা প্রয়োজন হয় না; পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারি জাতের তিল চাষে এ অঞ্চলের কৃষককে উদ্বুদ্ধ করেছে। খুবির পরামর্শের পর জেলার বটিয়াঘাটা, পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলায় ব্যাপক তিল চাষ শুরু হয়। এ মৌসুমে মংলা বন্দর দিয়ে ৪ হাজার ৫০০ মেট্রিক টন তিল ভিয়েতনামে রফতানি করা হবে। সে দেশের শহরগুলোতে সাদা জাতের তিলের চাহিদা বেশি। প্রতি মেট্রিক টন তিলের গড় মূল্য ৮৬০ ডলার। সে হিসাবে রফতানিকৃত এ পণ্যের মূল্য দাঁড়াবে প্রায় ৩১ কোটি টাকা। গত বছর চারটি দেশে ২ হাজার ১০০ মেট্রিক টন তিল রফতানি হয়। এ পণ্যের রফতানি বৃদ্ধির লক্ষ্যে তিল চাষে কৃষককে উৎসাহিত করা হচ্ছে। চাষিদের মাঝে বীজ বিনামূল্যে সরবরাহ করা হয়। জমিতে তিল চাষ করে ধানের চেয়ে বেশি লাভবান হচ্ছেন চাষিরা। এতে ধানের তুলনায় সেচ কম লাগে; পাশাপাশি রোগবালাইয়ের আক্রমণ তুলনামূলক অনেক কম।
সরকারের কৃষি বিভাগের সংশ্লিষ্ঠতায় কৃষিতে নতুন দিগন্ত। খুলনার তিল যাচ্ছে সুদূর ভিয়েতনামে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।