কথায় কথায় বিএনপি ঈদের পর আন্দোলনের কথা বললেও বাস্তবে কোন প্রস্তুতিই নেই দলটির। নির্বাচন বর্জন করে রাজনৈতিকভাবে বেকায়দায় থাকায় দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতেই বিএনপি এ কৌশল নিয়েছে। সাড়ে ৪ বছর ধরে দলের জাতীয় কাউন্সিল না হওয়ায় কেন্দ্র থেকে শুরু করে সর্বস্তরে সাংগঠনিক অবস্থা নড়বড়ে। নেতাকর্মীরা এখন কেউ কারও কমান্ড মানছেন না। রাজনীতির কেন্দ্রবিন্দু ঢাকা মহানগর বিএনপি এখন কার্যত নিষ্ক্রিয়। এ অবস্থায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান উপেক্ষা করে বিএনপির কোন স্তরের নেতাকর্মীরাই এখন আর আন্দোলন করার জন্য রাজপথে নামতে রাজি হচ্ছেন না। তাই সরকারবিরোধী আন্দোলন করার জন্য প্রস্তুতি জোরদার করতে পারছে না দলটি। অভিজ্ঞ মহলের মতে, সরকারবিরোধী আন্দোলন সফল করতে হলে কমপক্ষে এক-দেড় মাস আগে থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সংগঠিত করে প্রস্তুতি জোরদার করতে হয়। কিন্তু এখন পর্যন্ত বিএনপি সে ধরনের কোন প্রস্তুতি নিতে পারেনি। আর এখন দলের সর্বস্তরের নেতাকর্মীরা রোজা ও ঈদকেন্দ্রিক ব্যক্তিগত কর্মসূচী নিয়ে ব্যস্ত থাকায় রাজনৈতিক কর্মসূচী নিয়ে চিন্তা-ভাবনা করারও সুযোগও পাচ্ছে না। এ পরিস্থিতিতে গত কয়েক বছরের মতো এবারও ‘বিএনপির ঈদের পর আন্দোলন’ ফাঁকা বুলিতে পরিণত হবে। তাছাড়া চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অনেক নেতা তাদের মামলা মোকাবেলা করতেই হিমশিম খাচ্ছে। এ অবস্থায় দলের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নেয়াই যেখানে কঠিন হয়ে দাঁড়িয়েছে সেখানে কি করে দলটি সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামবে এ নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।
বিএনপির ঈদের পর আন্দোলন ফাঁকা বুলিতে পরিণত হবে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।