বিএনপি এখন নামেমাত্র এক অসহায় বিরোধী দল। দেশ যেভাবেই চলুক, বেগম জিয়ার দলের আন্দোলন করার একেবারেই মুরোদ নেই। মাঝে মধ্যে প্রচার মাধ্যমে খালেদা জিয়া ও মির্জা ফখরুল হৈ চৈ করা ছাড়া আর কি-ইবা করতে পারেন। গত ৩৬ বছরে বিএনপি নামের রাজনৈতিক দলটি আজকের মতো এমন অসহায়, দুরবস্থায় আর পতিত হয়নি। এই অবস্থায় দলের অস্তিত্ব এবং নিজের নেতৃত্ব টিকিয়ে রাখতে চতুর তারেক রহমান নতুন কৌশল অবলম্বন করছেন। পলাতক এই বিএনপি নেতা কয়েকদিন পর পর এমন অবাস্তব ও আক্রমণাত্মক কথা বলেন, যা নিয়ে প্রচার মাধ্যমে রীতিমতো হৈ-চৈ শুরু হয়ে যায়। টেলিভিশনের টক শো এবং বিভিন্ন জাতীয় দৈনিকে এ নিয়ে ব্যাপক আলোচনা হয়। বলতে গেলে কয়েকদিন খবরের হেডলাইনে থাকেন তারেক রহমান। তারেক নিশ্চিত জানেন, মুজিবই রাষ্ট্রপতি ছিলেন, জিয়া নন। তারেক এটাও জানেন, শেখ মুজিব অবৈধ নন, বৈধ প্রধানমন্ত্রী ছিলেন। জিয়া পুত্র এটাও বেশ ভালোভাবে জানেন, জিয়া হত্যাকান্ডে এরশাদ জড়িত, শেখ হাসিনা নন। জিয়া হত্যার পর হাসিনা নয়, এরশাদই রাষ্ট্রপতি হয়েছিলেন। তারপরেও তারেক রহমান কয়েক মাস ধরে এসব উদ্ভট ও আবোল তাবোল বক্তব্য দিয়ে যাচ্ছেন কেন? শুধুই কি প্রচার পাওয়ার জন্য? এর উত্তর একমাত্র দিতে পারেন তারেক রহমান নিজে। কারও কারও মতে, বিখ্যাত মানুষদের বিরোধিতা করলে লোকসানের চেয়ে লাভই বেশি হয়। এই বাংলাদেশেও এর প্রমাণ রয়েছে। তারেক রহমান কি তাহলে সে পথ অনুসরণ করেই বঙ্গবন্ধু ও তার কন্যার বিরোধিতা করা শুরু করেছেন? তারেক রহমানের মনে কি এমন ভাবনার উদয় হয়েছে বিএনপি বিরোধী দল হিসেবে ব্যর্থ হলেও আওয়ামী লীগ চিরকাল ক্ষমতায় থাকবে না। একদিন আপনা আপনিই আওয়ামী লীগ সরকারের পতন হবে। তখন যারা ক্ষমতায় আসবেন, তারা মুজিব ও হাসিনাবিরোধী হিসেবে তারেক রহমানকে ক্ষমতার অংশীদার করবেন? এই প্রশ্নের উত্তরও একমাত্র দিতে পারেন তারেক রহমান। জিয়া পুত্রের এই রাজনৈতিক দেউলিয়াপনা, হঠকারিতা, ইতিহাস বিকৃতি এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনাবিরোধী নির্জলা মিথ্যাচারের পরিণতি শেষ পর্যন্ত কি দাঁড়ায় তা দেখার জন্য আমাদেরকে আরও কিছুকাল অপেক্ষা করতে হবে।
কি ভাবছেন তারেক রহমান? মসনদে বসার স্বপ্ন শুধুই দুঃস্বপ্ন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।