নদীর তীর রক্ষায় দাতাদের কাছ থেকে বড় অংকের সহায়তা পাচ্ছে বাংলাদেশ। এ খাতে ২৫ কোটি ৫০ লাখ ডলার অর্থায়নে দাতাদের নেতৃত্ব দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা। এডিবির অথায়নে বাংলাদেশের যমুনা, পদ্মা ও মেঘনা নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা হবে। প্রতিবছর বাংলাদেশের ৬ হাজার হেক্টর জমি ভাঙনে হারিয়ে যায়। লাখখানেক দরিদ্র মানুষ হারায় কৃষিজমি। এ অবস্থায় প্রস্তাবিত ঋণে ফ্ল্যাড অ্যান্ড রিভার ব্যাংক ইরোশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রকল্প বাস্তবায়ন হলে আর্থিক হিসাবে প্রতিবছর প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি কম হবে। মোট তিন দফায় এ অর্থ দেবে এডিবি। প্রথম কিস্তির টাকায় সম্প্রতি ফ্ল্যাড অ্যান্ড রিভার ব্যাংক ইরোশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রকল্পের প্রথম পর্যায়ের অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্পটি বাস্তবায়ন হলে নদীর তীর ভাঙনের ঝুঁকি সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে। পাশাপাশি অধিক ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা, নদীর তীরবর্তী জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য সামনে রেখে প্রকল্পটি প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের তহবিল থেকে ১৮৬ কোটি ১৬ লাখ টাকা ব্যয় করা হবে। এর বাইরে এডিবি ঋণ হিসেবে ৫২০ কোটি টাকা এবং নেদারল্যান্ডস সরকার অনুদান হিসেবে ১২২ কোটি ৪০ লাখ টাকা দেবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। ২০১৮ সালের মধ্যে এর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া হবে। বাংলাদেশের অভ্যন্তরে ২৫৪টি আন্তর্জাতিক নদী প্রবেশ করেছে। প্রধান নদী যমুনা, পদ্মা ও মেঘনা সবচেয়ে বেশি ভাঙনের শিকার হচ্ছে। সবচেয়ে বেশি ভাঙনপ্রবণ নদী হল যমুনা। দেশের এসব নদীর ভাঙন রোধে কাজ করছে সরকার।
বর্তমান সরকারের একনিষ্ঠ প্রচেস্তায় নদী ভাঙ্গনরোধ বাস্তবায়নের লক্ষ্যে এডিবির কাছ থেকে সহায়তা প্রদানের আশ্বাস
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।