somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবনের পূর্বের ঐতিহ্যে ফিরে আনতে সরকারের অভয়ারণ্য ঘোষণার সিদ্ধান্ত হচ্ছে

০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবন অভয়ারণ্য ঘোষিত হচ্ছে। সুন্দরবন সুরক্ষায় সুন্দরবনের অভ্যন্তরে সম্পদ আহরণ নিষিদ্ধ হচ্ছে। সুন্দরবনের উপর নির্ভরশীল প্রান্তিক জনগোষ্ঠীকে বিকল্প কর্মসংস্থানে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হচ্ছে। একই সঙ্গে আপার সম্ভাবনাময় ‘সুন্দরবন পরিবেশ বান্ধব পর্যটন’ বিকাশে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। দেশের দক্ষিণ-পশ্চিমের রক্ষাকবজ সুন্দরবনের সুরক্ষায় এ বনের অভ্যন্তরে গাছ, গোলপাতা, ছন, মধু, মোম, কাঁকড়া ও মৎস্য আহরন নিষিদ্ধ করা হবে। একই সঙ্গে এ বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ গ্রহন করা হচ্ছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সম্পূর্ণরূপে বন্যপ্রাণীদের জন্য অভয়ারণ্য হিসেবে রাখার ব্যাপারে আলোচনা হয়েছে। সুন্দরবনে শুধু ইকো ট্যুরিস্ট বা পরিবেশ বান্ধব পর্যটন উন্মুক্ত থাকবে। প্রাকৃতিক রক্ষাকবজ সুন্দরবন অভয়ারণ্য হলে মনুষ্য সৃষ্ট উপদ্রব বন্ধ হবে, সুন্দরবন বাঁচবে। তবে এ ব্যাপারে বন বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরকে আন্তরিক হতে হবে। প্রতিবছর এ বনের প্রাকৃতিক ও মৎস্য সম্পদ থেকে বন বিভাগ গড়ে ৫ থেকে ৭ কোটি টাকা আয় হয়। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সুন্দরবনের চোরা শিকার-কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য কমবে। একই সঙ্গে সশস্ত্র বনদস্যু বাহিনীগুলোর হাতে মুক্তিপনের দাবিতে জেলে ও বনজীবীদের অপহরণের ঘটনা হ্রাস পাবে। ব্রিটিশ শাসনামলে ১৮৭৮ সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়। ১০ হাজার বর্গকিলোমিটার আয়তনের বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গকিলোমিটারই বাংলাদেশ। বর্তমানে উপকূলীয় বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ লাখ পরিবার এ বনের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। দেশি-বিদেশী পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুই হচ্ছে বিশ্ব ঐতিহ্য এই সুন্দরবন। বর্তমানে সুন্দরবন থেকে মৎস্য সম্পদের পাশাপাশি গোলপাতা, ছন, মধু, মোম নির্ধারিত রাজস্ব দিয়ে আহরন করে জেলে ও বনজীবীরা। এ খাত থেকে গড়ে বছরে ৫ থেকে ৭ কোটি টাকা রাজস্ব আয় হয়। সরকারের এ সিদ্ধান্তে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবন তার পূর্বের ঐতিহ্য ফিরে পাবে বলে ধারণা করা হচ্ছে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×