somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপির ভারত বিরোধিতার রাজনীতি কতোটা গণতান্ত্রিক

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





গণতন্ত্র নেই বলে বৃহৎ দলের নেত্রী যা বলেছেন তা কতোটা বাস্তব ও যুক্তিসঙ্গত। সর্বদাই শুনছি সংসদ অবৈধ, সরকার অবৈধ এমনটা কেন! গণতন্ত্র বাঁচানোর স্বার্থে? তাদের চিরন্তন ভারত বিরোধিতার রাজনীতি কতোটা গণতান্ত্রিক? বিজেপি ক্ষমতায় আসলে তাদের লেজুড়বৃত্তি বা আস্থাজ্ঞাপন কতোটা যুক্তিসঙ্গত? তাহলে কী বাংলাদেশের রাজনীতি কোনো অদৃশ্য সুতায় আটকানো! কোনোটাই কী এদেশের মানুষের জন্য ইতিবাচক! বা তা কতোটা রাজনৈতিক সংস্কৃতিসম্পন্ন? ভারত বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। একমুখী বিশ্বে দেশটি এখন বিরাট অর্থনৈতিক পরাশক্তি। তাদের মূল এজেন্ডা প্রতিবেশী দেশ এবং দেশের জনগণ। তীক্ষ কূটনৈতিক পর্যবেক্ষণ নিয়ে তারা প্রতিবেশী দেশগুলো সফর করছে। আঞ্চলিক সহযোগিতার বলয় সৃষ্টি, অর্থনীতিক প্রক্রিয়ায় অংশীদারিত্ব তৈরি ইত্যাদির জন্য তাদের নিরাপত্তা দরকার। বাংলাদেশের চতুর্দিকে অনেকাংশই তাদের স্থলসীমানা। যে কারণে কূটনীতিকভাবে 'চমত্কার সূচনা'র কথা বলছেন তারা। গণতন্ত্র নিরাপত্তা ও নিশ্চয়তা বিশেষ করে জঙ্গী দমনে কার্যকর পদক্ষেপ, সন্ত্রাস ও চোরাচালান মোকাবেলা এসব এ পর্যায়ে গুরুত্বপূর্ণ ইস্যু। সুষমা স্বরাজ কার্যত সে লক্ষ্যেই কাজ করতে এসেছিলেন। বাংলাদেশে সাংবিধানিক প্রক্রিয়ায় সরকার চলছে, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে, জঙ্গী ক্যাডারদের দমনে যথাযথ উন্নতি হয়েছে, সন্ত্রাস ও চোরাচালান বন্ধের পদক্ষেপসমূহও লক্ষণীয়। এসব কোনোটাই ভারত বা বাইরের যে কোনো দেশের বিরূপ বলার কোনো কারণ নেই। উপায়ও নেই। কে না জানে অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন মৌলবাদী সংগঠনগুলো কোণঠাসা। প্রতিনিয়তই বিভিন্ন এলাকায় তারা ধরা পড়ছে। শুধু তাই নয়, সম্প্রতি বর্ষবরণ অনুষ্ঠানের বোমা হামলার রায় হয়েছে একযুগেরও বেশি সময় পর। তাছাড়া এ ধরনের অন্যান্য মামলার শুনানিও চলছে। জঙ্গীদের সমূলে উত্পাটন প্রয়োজন এটা কেউ অস্বীকার করবে না। দেশবাসীর এ কাঙ্ক্ষিত দাবি যেন নির্বাসিত না হয় সেজন্য সবরকম বোমাবাজির বিচার দরকার। সরকার তা করছে। একুশে আগস্টের গ্রেনেড হামলা কিংবা এরকম নানা মাপের নির্মম ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিচার এখন সবাই চায়। আর এ বিচার সম্পন্ন হলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পথে এগিয়ে যাবে। দুর্বৃত্তদের কাছেও যে মেসেজটি যাবে তা কঠিন ও দৃষ্টান্তমূলক। নিশ্চয়ই এ সমস্ত বিষয়ে কারোই দ্বিমত নেই এবং কোনোটাই গণতন্ত্র বহির্ভূত বিষয় নয়। এরূপ শাসনের ভেতর দিয়েই সত্যিকারের গণতন্ত্রের ভিত প্রতিষ্ঠিত হতে পারে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×