somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের ৩১টি জেলার ১ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে ১০ কোটি টাকা আর্থিক প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিনামূল্যে সার ও বীজ পাবেন এক লাখ প্রান্তিক চাষী

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমন চাষে এবার সরকার দেশের ৩১টি জেলার ১ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে ১০ কোটি টাকা আর্থিক প্রণোদনা দেবে। এর প্রণোদনার আওতায় চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। কৃষি খাতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষকের উৎপাদিত ফসলের মূল্য হবে প্রায় ১১২ কোটি টাকা। গতবছর সরকার আমন মৌসুমে চাষীদের মধ্যে ২০ কোটি ৯১ লাখ ২৩ হাজার ২৫০ টাকার প্রণোদনা সহায়তা প্রদান করে। ফলে আমন ফসলের উৎপাদন অতীতের চেয়ে অনেক বেড়েছে। একই সাথে আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির কারণে চাষীরাও উন্নত প্রযুক্তিতে আমন চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। তাছাড়া গতবছর সরকারের পক্ষ থেকে ৪৩ কোটি ৯ লাখ টাকার আউশ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। ওই কর্মসূচির আওতায় ৩ লাখ ৩২ হাজার ৫শ কৃষককের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়। চলতি বছরও সরকার আউশ উৎপাদনে সরকার ৩০ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৫শ টাকার প্রণোদনা দেয়। ফলে ২ লাখ ৪৪ হাজার ৬শ কৃষক উপকৃত হয়। গত রবি মৌসুমে বোরো আবাদে দেশের ২১টি জেলায় শিলাবৃষ্টি, ঝড় ও ধানে চিটা হওয়ার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তা বিবেচনা করে সরকার চলতি বছর রোপা আমন চাষে কৃষকদের উৎসাহিত ও তাদের ক্ষতি পুষিয়ে নিতে ১০ কোটি টাকার প্রণোদনা কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির আওতায় আনা হয়েছে দেশের ৩১টি জেলাকে। চলতি মাস থেকেই এ প্রণোদনা বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। সরকারি এ প্রণোদনার আওতায় দেশের ৩১টি জেলায় ১ লাখ ১ হাজার ৭২২ বিঘা জমিতে ১ লাখ ১ হাজার ৭২২ জন উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক চাষী বীজ ও সার পাবেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×