দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সরকারের সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনায় রপ্তানি আয়ে নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি করছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি
০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রপ্তানি আয়ে নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি করছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি এবং এ সংশ্লিষ্ট সহায়ক সেবা (আইটিইএস) খাত। এ খাতে ২০১২-১৩ অর্থবছরের ১১ মাসে রপ্তানি আয় এসেছে ৯ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার। এর আগের বছর এ খাতে এসেছিল ৭ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার। এক বছরে রপ্তানি আয় বেড়েছে ৩০ দশমিক ৬৭ ভাগ। মূলত সফটওয়্যার তৈরি ও উন্নয়ন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোস্যাল মার্কেটিং এ খাতের রপ্তানিতে অবদান রাখছে। ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়ন ও গ্রাফিক্স ডিজাইনের ফ্রিল্যান্স আউটসোর্সিং কাজের মাধ্যমে আয় বাড়ছে। বিশ্বের ৬০টিরও বেশি দেশে এ খাতের বিভিন্ন পণ্য ও সেবা রপ্তানি করছে দেশের প্রতিষ্ঠানগুলো। দেশে এ খাতে দক্ষতাসম্পন্ন জনবল রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এ সেবার চাহিদাও বাড়ছে। আর এসব দেশে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্ট বিভিন্ন সেবার গ্রহণযোগ্যতা রয়েছে। আগামীতে এ খাতের রপ্তানি আরও বাড়বে বলে আশা প্রকাশ করছেন সুধিমহল। এ খাতের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে। অভিজ্ঞ জনবলের সহজলভ্যতা ও শ্রমের মজুরি কম হওয়ায় তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি বাড়ানো সম্ভব। আর এ সম্ভাবনা বিবেচনায় নিয়ে এ খাতের রপ্তানির জন্য বড় ধরনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার উদ্যোগ নেবে ইপিবি। পাশাপাশি এ খাতের জন্য একটি বিশেষায়িত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল গঠনের বিষয়েও সংস্থাটির পরিকল্পনা রয়েছে। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে এ খাত বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুন