somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসন্ন ঈদে সড়ক পথে চাপ কমাতে গুরুত্ব দেয়া হচ্ছে নৌপথকে। বাড়ানো হচ্ছে নৌপথের নিরাপত্তাসহ অন্যান্য সুবিধা

০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আসন্ন ঈদ উপলক্ষে সড়কপথে মানুষের চাপ কমাতে নৌপথের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে। বাড়ানো হচ্ছে নৌপথের নিরাপত্তাসহ অন্যান্য সুবিধা। ৩০টি নতুন নৌপুলিশ ফাঁড়ি স্থাপনের প্রক্রিয়া চলছে। নৌপথে সংঘটিত অপরাধ ও দুর্ঘটনার বিষয়ে দায়েরকৃত মামলা তদন্তের দায়িত্ব দেয়া হচ্ছে নৌপুলিশ ফাঁড়িগুলোকে। অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের প্রায় সাড়ে ৮শ’ সদস্য নৌপুলিশ সদস্য হিসেবে কাজ করছে। ঈদের আগেই তিনটি নৌঘাটে যাত্রীদের প্রবেশ ফি বাতিল করা হচ্ছে। অভ্যন্তরীণ নৌপথে জলযান চলাচলের ঝুঁকিপূর্ণ স্থান, অপরাধ প্রবণ এলাকা ও নৌডাকাত দল চিহ্নিত করা হয়েছে। এছাড়া নৌপথে চলাচলকারী জলযানের পরিমাণ, জলযানের ফিটনেস, নদীর গভীরতা, নদীশাসন এলাকাসহ বিভিন্ন বিষয়ের ফিরিস্তিও প্রস্তুত হয়েছে। ঈদের আগেই মাদারীপুরের কাওড়াকান্দি, মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীদের প্রবেশ ফি বাতিল করা হবে। এছাড়া লঞ্চে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন, সদরঘাট থেকে লঞ্চ ছাড়ার পর যাত্রী বা মালামাল ওঠানো, অতিরিক্ত ভাড়া আদায়, ঈদের ৩ দিন আগে ও পরে ফেরিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ছাড়া ট্রাক ও কাভার্ড ভ্যান ওঠানো, ঈদের ৫ দিন আগে ও পরে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সকল প্রকার মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সার্বিক পরিস্থিতি দেখভাল করতে মাঠে থাকছে ভ্রাম্যমাণ আদালত। নৌপথের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় গত ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নির্মিত সাড়ে ৭শ’ যাত্রী ধারণক্ষম এমভি বাঙালী নামের একটি বহুতল লঞ্চের উদ্বোধন করেন। পাশাপাশি নৌপথে যে কোন ধরনের অপরাধ দমনে কঠোর নির্দেশও প্রদান করেন প্রধানমন্ত্রী। দেশে ৬ হাজার কিলোমিটার অভ্যন্তরীণ নৌপথ রয়েছে। শুষ্ক মৌসুমে এর পরিমাণ দাঁড়ায় সাড়ে ৩ হাজার কিলোমিটারে। সড়ক পথের ওপর চাপ কমাতে এবং নৌপথের দিকে মানুষের আগ্রহ বাড়াতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় ২০১৩ সালের ১২ নভেম্বর নৌপুলিশ গঠিত হয়। বর্তমানে নৌপুলিশে জনবলের সংখ্যা ১৭৯ জন। সরকার সম্প্রতি নৌপুলিশে ৭৪৭ জন জনবল নিয়োগের আদেশ জারি করেছে। নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশের অভ্যন্তরীণ নৌপথকে দক্ষিণ, পশ্চিম ও পূর্ব অঞ্চল নামে ভাগ করা হয়েছে। নৌপথের নিরাপত্তা নিশ্চিত হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি সড়ক পথের ওপর থেকে খানিকটা হলেও চাপ কমবে।





০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×