পরিকল্পিত নগরী গড়তে ইকোনমিক জোন ছাড়া নতুন করে কারখানার অনুমোদন না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার
১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সরকার এক্সক্লুসিভ ইকোনমিক জোন ছাড়া আগামীতে আর কোনো নতুন কলকারখানা তৈরির অনুমোদন দেবে না। বিসিক শিল্প নগরীর কিছু কিছু জায়গা বরাদ্দ ছিল কিন্তু সেখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, সেসব প্লট বাতিল করে সেখানে নতুন উদ্যোক্তাদের জমি বরাদ্দ দেয়ার আগামীতে এক্সক্লুসিভ ইকোনমিক জোন ছাড়া আর কোন নতুন কলকারখানা তৈরির অনুমোদন দেয়া হবে না। চামড়া কারখানা সাভারে নিয়ে যাওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। অচিরেই এটি সাভারে চলে যাবে। একইসঙ্গে প্রতিটি কারখানায় ইটিপি (বর্জ্য শোধনাগার) স্থাপনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। অধিকাংশ জেলাতেই বিসিক শিল্পনগরীতে কোনো জায়গা নেই। এজন্য নতুন করে জায়গা অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সেই সঙ্গে যারা এখনো বিসিকে কারখানা করেনি তাদের প্লট বাতিলের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টির চাহিদা পূরণে প্রতি জেলায় কৃষিভিত্তিক শিল্প এলাকা গড়ে তোলা ও সমন্বিতভাবে মাছ চাষ, হাঁস পালন, পোল্ট্রি, দুগ্ধ খামার ভিত্তিক শিল্প গড়ে তুলতে পরিকল্পনা গ্রহণ করছে সরকার। জেলায় সারের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ স্বার্থে ও জরুরি অবস্থা মোকাবেলার জন্য গোডাউনের ধারণ ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা সহজ ও আধুনিকীকরণের বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুন