তৈরি হচ্ছে দেশের দীর্ঘতম এবং স্বপ্নের পদ্মা সেতু। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সড়ক যোগাযোগের এই সেতু নির্মাণের কাজ আর নয় দূরে। অ্যাপ্রোচ সড়কগুলো নির্মাণে কর্মযজ্ঞ শুরু হয়েছে। ভাঙ্গা পাথরের সারি সারি স্তুপ, মাঝে মাঝে বড় বড় বালুর স্তুপ। বড় বড় ক্রেন বিশাল বাহু মেলে সচল, একদিকে বসানো হয়েছে স্টোন ক্র্যাশার, বসছে ব্লিচিং প্ল্যান্ট। সরকার আগেই ঘোষণা দিয়েছে পদ্মাসেতুর কাজ শুরু হচ্ছে জুলাই মাসে। যে পয়েন্টে সেতু শুরু হবে এই সংযোগ সড়ক সেখানেই গিয়ে মিশবে। এরই মধ্যে শুরু হয়ে গেছে শত শত শ্রমিকের কাজের ব্যস্ততা। নদীপাড়ের ভূমি অধিগ্রহণ পুরোপুরি সম্পন্ন, পুনবার্সন প্রকল্প শতভাগ বাস্তবায়ন হয়েছে। ২০ ভাগ এগিয়ে গেছে অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কাজ। আর মূল সেতুর কার্যাদেশ পাওয়া চায়না মেজর চুক্তির পরপরই ‘মবিলাইজেশন’ কাজ শুরু করেছে। চিন থেকে বাংলাদেশের পথে রয়েছে ভারি ভারি সব যন্ত্রপাতি আর মালামাল। বাংলাদেশের এখনো পর্যন্ত সবচেয়ে দীর্ঘ এ সেতু নির্মানের অর্থায়ন নিয়ে ছিল নানা জটিলতা। সেতুর সবচেয়ে বড় অংকের ১২০ কোটি ডলারের ঋণ চুক্তি হয়েছিল বিশ্বব্যাংকের সাথে। পরে পরামর্শক নিয়োগে দূর্নীতির আভিযোগ ওঠায় বিশ্বব্যাংক ঋণ দেওয়া থেকে সরে যায়। সাথে সাথে পিছিয়ে যায় অন্য দুই সংস্থা এডিবি ও জাইকা। এরপরে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়। অবশেষে মূল পদ্মা সেতু নির্মাণের কাজ পেয়েছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মিত হলে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণাঞ্চলের ২১ টি জেলার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এটি তাই স্বপ্নের পদ্মাসেতু।
এগিয়ে চলেছে স্বপ্নের পদ্মা সেতুর কাজ। মাওয়া-জাজিরায় চলছে অ্যাপ্রোচ সড়ক নির্মাণের বিশাল কর্মযজ্ঞ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।