somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্দোলনের ডাক দিয়ে নেতা-কর্মীরা লুকিয়ে থাকেন, আর সন্ত্রাসী ভাড়া করে মানুষের দৈনন্দিন জীবনযাপনকে জিম্মি করা কি কোন রাজনৈতিক আন্দোলন হতে পারে?

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপি এখন গণতন্ত্রের লেবাসে নিজেদের কুকর্ম ঢাকার চেষ্টা করছে। ২০১৩ সালে আন্দোলনের নামে রাস্তার সন্ত্রাসীরা যখন পেট্রলবোমা মেরে মানুষকে পুড়িয়ে মেরেছিল, সেটা কি গণতান্ত্রিক আন্দোলন ছিল? আন্দোলনের ডাক দিয়ে নেতা-কর্মীরা লুকিয়ে থাকেন, আর সন্ত্রাসী ভাড়া করে মানুষের দৈনন্দিন জীবনযাপনকে জিম্মি করা কি কোন রাজনৈতিক আন্দোলন হতে পারে? দেশের মানুষের জন্য আন্দোলন বলেন, আর সরকার পরিচালনায় বলেন, বিএনপি সামান্যতম ত্যাগ স্বীকার করার নজির রাখতে পারেনি। তাদের মুখে এখন আবার শুনতে হচ্ছে গণতন্ত্রের বানী! ২০০১ সালে ভোটে জেতার কয়েক ঘন্টার মধ্যে সারাদেশে বিএনপি-জামাত কি নৈরাজ্য সৃষ্টি করেছিল, সেটা কি আমরা ভুলে গিয়েছি। তখন বিএনপির নেতারা শাক দিয়ে মাছ ঢাকার মতো করে বলেছিল, ‘মানুষের মনে অনেক ক্ষোভ জমা ছিল, তার একটু আধটু তো বহিপ্রকাশ ঘটবেই।’ সন্ত্রাস আর নৈরাজ্যকে উস্কে দেয়ার এ ধরণের প্রকাশ্য বক্তব্য কি গণতান্ত্রিক আচরণ ছিল? বিএনপি-জামাত আমলে সারাদেশে জঙ্গীবাদী বাংলাভাই-ইংরাজীভাই-জেএমবি-হুজি-হিজবুতদের হাতে কত প্রাণ গেছে, কতোগুলো বোমাহামলা হয়েছে, সন্ত্রাসীদের উস্কে দেয়ার জন্য কতো ট্রাক অস্ত্র আমদানী করা হয়েছে, আহসানউল্লাহ মাস্টার-শাহ এসএম কিবরিয়াসহ কতোজন রাজনীতিবিদকে হত্যা করা হয়েছে? গ্রেণেড হামলায় দেশের তৎকালীন বিরোধীদলীয় নেতাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এগুলো কি গণতান্ত্রিক আচরণ ছিল? ২০১৩ সালে সারাদেশে পেট্রলবোমা সন্ত্রাসীদের এখন গ্রেফতার করা হচ্ছে। আইনের হাতে সোপর্দ করা হচ্ছে। আর বিএনপি বলা শুরু করেছে, ‘সরকার গণতান্ত্রিক চর্চা সহ্য করতে পারে না।’ বিএনপি এখন গণতন্ত্রের লেবাস পরছে। সন্ত্রাসী, জঙ্গীবাদী, ভন্ডদের প্রত্যাখ্যান করুন। দেশের উন্নয়ন ও অগ্রগতির সাথে থাকুন।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×