somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উৎপাদন বৃদ্ধিতে সম্ভাবনাময় হয়ে উঠছে কৃষি প্রযুক্তির ব্যবহার। সরকারও যথেষ্ট মনযোগী কৃষি প্রযুক্তির উন্নয়নে

১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
















দুই দশকের মধ্যে দেশে খাদ্যশস্যের চাহিদা সাড়ে ৪ কোটি টন ছাড়াবে। সামনের দিনের এ বাড়তি চাহিদা মেটাতে প্রকট হয়ে উঠবে কৃষিজমি ও শ্রমিক সংকট। তবে আশার বিষয়, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সম্ভাবনাময় হয়ে উঠছে প্রযুক্তির ব্যবহার। কৃষিতে উন্নত প্রযুক্তির সঠিক ব্যবহার উৎপাদনশীলতা বাড়াচ্ছে ক্ষেত্রবিশেষে ৯ থেকে ৯৮ শতাংশ পর্যন্ত। সেই সঙ্গে অপচয়ও নেমে আসছে অর্ধেকে। উন্নত কৃষিপ্রযুক্তি ব্যবহারে নির্দিষ্ট এলাকায় ফসলের ফলন বেড়েছে ১২ থেকে ৫৪ শতাংশ। এছাড়া প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বেড়েছে ৫৯ থেকে ৮৮ শতাংশ আর মত্স্য সম্পদের ক্ষেত্রে ৬৪ থেকে ৯৮ শতাংশ। ফসলের উৎপাদন বৃদ্ধির হার হয়েছে বিভিন্ন মাত্রায়। কৃষক রোগ প্রতিরোধ থেকে শুরু করে উৎপাদন, কাটা, মাড়াই সব পর্যায়ে সঠিকভাবে কাজ সম্পাদন করতে পারছেন প্রযুক্তির কল্যাণে। এতে অপচয় কম হচ্ছে। পরিশ্রমও কমে আসছে তাদের। সেই সঙ্গে কমছে উৎপাদন খরচ ও বাড়ছে ফসলের উৎপাদনশীলতা।
সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপের কারণে এখন এক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। কৃষিতে প্রযুক্তি ব্যবহারের কারণে কৃষক সরাসরি সুফল পাওয়ায় তা ব্যবহারে আগ্রহীও হচ্ছেন তারা। খামার যান্ত্রিকীকরণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়াতে যন্ত্রপাতি ও প্রযুক্তি ক্রয়ে ২৫ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা দিচ্ছে সরকার। দেশের সার্বিক কৃষি ব্যবস্থায় বেশকিছু খাতে যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার বেড়েছে। এ খাতে এখন বড় ধরনের সম্ভাবনাময় ব্যবসার সৃষ্টি হয়েছে। কৃষি যন্ত্রাংশের বাজার ৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারকারী ও অব্যবহারকারী কৃষকদের মধ্যে উৎপাদন ব্যয় এবং ফলন পর্যায়ে ব্যাপক পার্থক্য দেখা গেছে। ফলে কৃষকরা প্রযুক্তি ব্যবহারে আগ্রহ প্রকাশ করছে। এতে বাড়ছে উৎপাদন, কমছে ব্যয় এবং শ্রম।






০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×