গতিশীলতা ফিরিয়ে আনতে সিভিল প্রশাসনের কর্মকর্তাদের নতুন পদায়ন নীতিমালা করতে যাচ্ছে সরকার
১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতিশীলতা ফিরিয়ে আনতে সিভিল প্রশাসনের কর্মকর্তাদের নতুন পদায়ন নীতিমালা করতে যাচ্ছে সরকার। সঠিক ব্যক্তিকে সঠিক পদে পদায়নের লক্ষ্যে এই নীতিমালা করা হচ্ছে। একই সঙ্গে কর্মকর্তাদের প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেয়া হচ্ছে। আমলাদের দক্ষতা বাড়াতে নানাবিধ পদক্ষেপ নেয়া হচ্ছে। বিশেষ করে বিভিন্ন কার্যকরী প্রশিক্ষণের ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। তিন লেভেলে ভাল প্রশিক্ষণ দেয়ার বিষয়ে কাজ করছে। প্রশিক্ষণের বিষয়ও গুরুত্বারোপ করা হচ্ছে। কোন কর্মকর্তা ইচ্ছা করলেই যে কোন বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবে না। কোন বিষয়ে প্রশিক্ষণ বা পিএইচডি ডিগ্রী অর্জন করতে চাইলে, সে প্রশিক্ষণ বা পিএইচডি ডিগ্রী কর্মক্ষেত্রে সহায়ক হবে কী না তা যাচাই করা হবে। কর্মক্ষেত্রে সহায়ক হলে এতে অনুমতি মিলবে। আর সহায়ক না হলে অনুমতি মিলবে না। এ লক্ষ্যে কর্মকর্তাদের চাকরির শুরু থেকে যাবতীয় প্রশিক্ষণ, কর্মদক্ষতা ইত্যাদি বিষয়ে ডাটাবেজ তৈরি করা হবে। কর্মকর্তাদের কোথায় পদায়ন করা হবে তা নির্ধারণের পর তাদের পদায়নের ফিটলিস্ট তৈরি করা হবে। এ ক্ষেত্রে যুগ্ম-সচিবের (এপিডি) নেতৃত্বে সুপিরিয়র সিলেকশন বোর্ডের আদলে বৈঠক করে এই ফিট লিস্ট তৈরি করা হবে। এতে সিপিটি উয়িংয়ের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। এতে যথাসময়ে কর্মকর্তাদের পদায়নের সুপারিশ করা হয়েছে। পদায়নের জন্য তৈরি ফিটলিস্ট কর্মকর্তাদের আগে থেকে জানিয়ে দেয়া হবে। বর্তমান কর্মস্থলের পাশাপাশি পরবর্তী কর্মস্থল কোথায় হবে তাও জানতে পারবেন। এতে ভবিষ্যত পরিকল্পনা ঠিক করে কর্মকর্তারা তাদের সন্তানদের সুবিধামতো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুন