somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলবায়ু পরিবর্তনের ধাক্কা মোকাবেলায় উপকূলীয় এলাকায় নিজস্ব অর্থায়নে ১৬শ’ কোটি টাকার ১৩৬ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বর্তমান সরকার

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সরকার নিজস্ব অর্থায়নে প্রায় ১৬শ’ কোটি টাকা ব্যয়ে ১৩৬টি প্রকল্প বাস্তবায়ন করছে। এ সকল প্রকল্পের মধ্যে রয়েছে বেড়িবাঁধ নির্মাণ, উন্নত চুলা স্থাপন, জলাবদ্ধতার নিরসন, খরা-বন্যা ও লবণাক্ত এলাকার জন্য উপযোগী ধান ও গমবীজ উৎপাদন, সোলার সিস্টেম চালু এবং দেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায় সুপেয় পানি সরবরাহ। এ সকল প্রকল্প বাস্তবায়নের ফলে জলবায়ু অভিঘাত মোকাবেলায় দেশের ক্ষতিগ্রস্ত মানুষ ক্রমেই সক্ষম হয়ে উঠছে। উপকূলীয় অঞ্চলের মানুষ এখন অনেক বেশি সচেতন হয়ে উঠছে প্রকৃতির এই নীরব ঘাতক সম্পর্কে। বৈশ্বিক উঞ্চায়নের ফলে প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন ও ঝুঁকির মুখে পতিত হচ্ছে বাংলাদেশ। এ ঝুঁকি মোকাবেলায় সরকারী উদ্যোগে নেয়া হয়েছে নানামুখী কর্মপরিকল্পনা। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি) এসব প্রকল্প গ্রহণ করে তা বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরের মাধ্যমে বাস্তবায়ন করছে। সম্প্রতি বিসিসিটি থেকে প্রকাশিত ‘প্রজেক্ট প্রোফাইলে’ বলা হয়েছে, সরকারের ১০টি মন্ত্রণালয় ও বিভাগ, সংস্থা, অধিদপ্তর এসব প্রকল্প বাস্তবায়ন করছে। ২০০৯-২০১০, ২০১০-২০১১, ২০১১-২০১২ এবং ২০১২-২০১৩ অর্থবছরে এসব প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের সর্বাধিক ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। এ গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে এই ঝুঁকি মোকাবেলায় নানান কর্মপরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। এজন্য গঠন করা হয়েছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি)। এই ট্রাস্টের মাধ্যমে ১০ মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। এ সকল প্রকল্প থেকে ইতোমধ্যে উপকারভোগীরা সুফল পেতে শুরু করেছে। প্রকল্প বাস্তবায়নের ফলে লবণাক্ত এলাকায় মানুষ সুপেয় পানি পাচ্ছে। জলাবদ্ধতা নিরসনে প্রকল্প বাস্তবায়নের ফলে বিরাণভূমিতে এখন ফলস আবাদ হচ্ছে। উন্নতমানের বন্ধু চুলা ব্যবহারের ফলে মানুষ এখন নানাবিধ রোগ থেকে রেহাই পাচ্ছে। কৃষি বেড তৈরির ফলে বন্যার সময় কৃষক ওই বেডে সবজি চাষ করতে পারছে। প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে ক্ষতিগ্রস্ত মানুষ তাৎক্ষণিকভাবে কিছু সুফল এখনই পাচ্ছে। ভবিষ্যতে আরও সুফল পাবে। সবচেয়ে বড় কথা হলো এ সকল প্রকল্প বাস্তবায়নের কারণে মানুষ ঝুঁকিপূর্ণ জলবায়ুর অভিঘাত মোকাবেলায় সক্ষম হয়ে উঠছে। প্রকল্পগুলো পুরো বাস্তবায়ন হলে ভবিষ্যতে তারা আরও সক্ষম হবে।






০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×