বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় এবার যাত্রা শুরু করল বহুল প্রতীক্ষিত নতুন এয়ারলাইন্স ইউএস বাংলা
১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যাত্রা শুরু হলো বহুল প্রতীক্ষিত বেসরকারী এয়ারলাইন্স ইউএস বাংলার। আকর্ষণীয় এয়ার-ফেয়ার ঘোষণায় আকাশযাত্রীদের কাছে জনপ্রিয় হবার কৌশল নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বুধবার হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে আনুষ্ঠানিকভাবে এয়ারলাইন্সের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। ঢাকা-চট্টগ্রাম রুটে প্রতিদিন দুটি ফ্লাইট, ঢাকা-যশোর রুটে একটি দিয়ে যাত্রা শুরু করলো ইউএস-বাংলা। বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে প্রথম বাণিজ্যিক ফ্লাইট শুরু হয়। আগামী আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চারটি এবং ঢাকা-যশোর রুটে দুটি করে ফ্লাইট চলাচল করবে। এ ছাড়া ওই সময়ে ঢাকা-সিলেট এবং ঢাকা-কক্সবাজার রুটে একটি করে ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা। একে একে দেশের অন্যান্য অভ্যন্তরীণ রুটগুলোতেও ফ্লাইট চালাবে। ইউএস বাংলা গ্রুপের মালিকানাধীন এ এয়ারলাইন্স বহরে দুটি ড্যাশ ৮ কিউ-৪০০ উড়োজাহাজ রয়েছে। উদ্বোধন উপলক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে সাড়ে ৩ হাজার টাকা এবং ঢাকা-যশোর রুটে ৩ হাজার টাকা। আগামী ৬ মাসের মধ্যে একই মডেলের তৃতীয় উড়োজাহাজ এ বহরে যুক্ত হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুন