গর্ভবতী মহিলাদের জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিসের বাস্তবায়ন শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশের প্রতিটি হাসপাতাল ও সংশ্লিষ্ট সকলকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে একটি জরুরী নির্দেশনা প্রেরণ করা হয়েছে। এখন থেকে মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা ও উপজেলা হাসপাতালে গর্ভবতী মহিলাদের আনা-নেয়ার জন্য বিনা টাকায় এ্যাম্বুলেন্স সার্ভিস দিতে বাধ্য থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমান সরকারের আন্তরিক উদ্যোগে জরুরী ভিত্তিতে এ সেবা কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়েছে। দেশে মাতৃমৃত্যুর হার ও শিশু মৃত্যুর হার কমানো এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারির সংখ্যা বৃদ্ধি করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য গর্ভবতী/প্রসূতি মহিলাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। এমতাবস্থায় গর্ভবতী/প্রসূতি মহিলাদের আনা-নেয়ার জন্য এ্যাম্বুলেন্স ভাড়া নির্দেশক্রমে ফ্রি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর পরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গর্ভবতী/ প্রসূতি মহিলাদের স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে আনা-নেয়ার জন্য এ্যাম্বুলেন্স ভাড়া না নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। দেশে মাতৃ ও শিশুমৃত্যুর হার অনেক হ্রাস পেয়েছে। গর্ভবতী মহিলাদের জন্য সরকারীভাবে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস কার্যক্রম মাতৃ ও শিশুমৃত্যুর হ্রাস করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
গর্ভবতী মহিলাদের ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস দিতে বাংলাদেশের প্রতিটি হাসপাতালকে সরকারের জরুরী নির্দেশনা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।