somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান সরকারের মহাপরিকল্পনায় নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় তৈরি হচ্ছে একশ বছর মেয়াদী “ব-দ্বীপ মহাপরিকল্পনা”

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পৃথিবীর সবচেয়ে সক্রিয় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। একদিকে জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের পর দুর্যোগ বয়ে আসছে দারিদ্র্যপীড়িত বাংলাদেশের ওপর। অপরদিকে, জনসংখ্যাও বেড়ে চলেছে। ৫৬ হাজার বর্গমাইলের দেশটি অর্থনৈতিকসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রতিনিয়ত লড়াই করেই যাচ্ছে। ঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, দ্বীপ ভাঙ্গন; ভাঙ্গতে ভাঙ্গতে ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে অসংখ্য দ্বীপ। বাস্তুহারা হয়ে ভাসমান জীবনে প্রবেশ করছে আদম সন্তানের দল। এর ওপর রয়েছে প্রতি মৌসুমে দেশের বিভিন্ন্ এলাকা অথৈই পানিতে তলিয়ে যাওয়া এবং এতে সাধিত হচ্ছে ব্যাপক আর্থিক ক্ষতি। আবার বছরের গ্রীষ্ম মৌসুমে অতিরিক্ত তাপদাহে নরক যন্ত্রণায় সাধারণ মানুষের নাভিশ্বাসের ঘটনা। এর ওপর রয়েছে উপকূলে দুর্যোগ কবলিত মানুষের দুর্ভোগ, শহরে-বন্দরে সুপেয় পানি সমস্যা, কৃষিকাজে পানির স্বল্পতা, বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা এবং বিভিন্ন নদীর নাব্য রক্ষায় সঙ্কট এবং সর্বোপরি ব্যবস্থাপনা না থাকায় বহু নদীর অবস্থা একেবারে খারাপের শেষ পর্যায়ে পৌঁছে যাওয়া নিয়ে উৎকণ্ঠায় জর্জরিত এদেশ। এমনিতর অবস্থায় বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নেদারল্যান্ডসের (ডাচ্) রাষ্ট্রদূতের সাক্ষাতে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুরোধ করেছিলেন বাংলাদেশের এসব সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করে একটি দীর্ঘমেয়াদের পরিকল্পনা করে দেয়ার। নেদারল্যান্ডস অতীতে এ ধরনের সমস্যা উত্তরণ করে এসেছে। ফলে তাদের অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ। বাংলাদেশের অবস্থান সমতলভূমি থেকে নেদারলান্ডসের মতো নিচু না হলেও জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের সমস্যায় আকণ্ঠ নিমজ্জিত। তাই তাদের অভিজ্ঞতা দিয়ে সঙ্কট উত্তরণে একটি মহাপরিকল্পনা পেশ করার অনুরোধ করেছিলেন রাষ্ট্রদূতকে। প্রধানমন্ত্রীর এ অনুরোধের পর রাষ্ট্রীয় পর্যায়ে তা নিয়ে বিভিন্ন চিঠি চালাচালির পর নেদারল্যান্ডস সরকার এ ধরনের মহাপরিকল্পনা প্রণয়নে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিতে সম্মত হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডির অধীনে এই মহাপরিকল্পনা প্রণয়নে ব্যয় ধরা হয়েছে ৮৭ কোটি টাকা; যার পুরোটিই আসবে নেদারল্যান্ডস সরকারের অনুদান হিসেবে। মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পে যুক্ত করা হয়েছে নেদারল্যান্ডসের ৯টি এবং বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান। এ ডেল্টা প্ল্যান প্রণয়নে ইতোমধ্যেই নেদারল্যান্ডসের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। গত মার্চ মাস থেকে কাজও শুরু হয়েছে। আগামী আড়াই বছরের মধ্যে এ মহাপরিকল্পনা প্রণয়ন কাজ সম্পন্ন করার সম্ভাব্য সময় ধরা হয়েছে। পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পুরো বাংলাদেশকে নিয়ে প্রণীত হবে একটি সমন্বিত কারিগরি ও প্রযুক্তিগত মহাপরিকল্পনা। জলবায়ু পরিবর্তনে ক্ষতির প্রভাব ও জনসংখ্যা বৃদ্ধির ক্রমাগত চাপ মোকাবেলায় পুরো দেশকে নিয়ে ১শ’ বছর মেয়াদী ‘বদ্বীপ মহাপরিকল্পনা’ প্রণীত হবে। পরিকল্পনায় থাকবে পানি সমস্যা সমাধান, কৃষিতে পানির সর্বোত্তম ব্যবহার, জলাবদ্ধতা দূরীকরণ, নদী ভাঙ্গন রোধ এবং নাব্য রক্ষা।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×