রাজধানীর পাশেই আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার নির্মাণ করতে যাচ্ছে সরকার
২১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রায় দেড়’শ বিঘা জমির ওপর একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার নির্মাণ করতে যাচ্ছে সরকার। রাজধানী ঢাকার আশপাশ বিশেষ করে পদ্মা সেতুর কাছে কনভেনশন সেন্টার নির্মাণ করার পরিকল্পনা নেয়া হচ্ছে। এজন্য ঢাকা-দোহার রোডের আশপাশে জায়গা খোঁজা হচ্ছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে নির্মিত এই কনভেনশন সেন্টারে প্রায় দুই’শ অফিসসহ দুটি বড় হলরুম থাকবে। পাঁচ হাজার মানুষের ধারণ ক্ষমতাসম্পন্ন এ দুটি হলরুমে একসঙ্গে ১০ হাজার লোকের সমাগম ঘটানো যাবে। এছাড়াও এক্সিবিশন হলরুম, ছোট কয়েকটি হলরুমের পাশাপাশি এখানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরও একটি করে দফতর থাকবে। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পূর্ত মন্ত্রণালয়ের সচিবকে এ কমিটির প্রধান করা হয়েছে। এছাড়াও বাণিজ্য, রেলপথ ও সড়ক বিভাগের সচিব এবং রাজউক চেয়ারম্যান, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলার ডিসি এ কমিটিতে থাকছেন। এই কমিটি আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। তারপর কাজ শুরু হবে। দুই বছরের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছেন বর্তমান সরকার। কনভেনশন সেন্টারটি নির্মাণে এক থেকে দেড় শ’ বিঘা জমির প্রয়োজন। এজন্য ঢাকার আশপাশের তিনটি স্থানের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে। ঢাকার আশপাশে যেখানে এই কনভেনশন সেন্টার নির্মাণ করা হবে তার কাছাকাছি এলাকায় বিমানবন্দর, রেল যোগাযোগ ও উড়াল সড়কসহ সব ধরনের যোগাযোগের ব্যবস্থা থাকবে। বাংলাদেশ সম্প্রতি নানা কারণেই বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছে। কিছু কিছু দেশ এখানে কনভেনশন করতে আসতে চাচ্ছে। সেসব দিক বিবেচনা করেই এই উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুন