somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃষি ঋণের সদ্ব্যবহার যাতে নিশ্চিত করা যায় সে ব্যাপারে সর্বাধিক গুরুত্বারোপ করে এবার কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ১৫ হাজার ৫৫০ কোটি টাকা নির্ধারন করেছে বর্তমান সরকার

২১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নতুন অর্থবছরে ব্যাংকগুলোর কৃষি ঋণের লক্ষ্যমাত্রা সাড়ে নয় শ’ কোটি টাকা বাড়ছে। ২০১৪-১৫ অর্থবছরে ১৫ হাজার ৫৫০ কোটি টাকার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আজ সোমবার কৃষি ও পল্লী ঋণ ঘোষণা হতে যাচ্ছে। বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এ লক্ষ্যমাত্রা ঠিক করছে বাংলাদেশ ব্যাংক। ২০১৩-১৪ অর্থবছরের জন্য যা ছিল ১৪ হাজার ৫৯৫ কোটি টাকা। অন্যদিকে ২০১৪-১৫ অর্থবছরে ১৫ হাজার ৫৫০ কোটি টাকার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। এতে ব্যাংকগুলোর কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বাড়ছে প্রায় ৬ দশমিক ৫৪ শতাংশ। গত অর্থবছরের এগারো মাসে (জুলাই-মে) ঘোষিত লক্ষ্যমাত্রার প্রায় ৯৭ শতাংশ ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। ২০১২-১৩ অর্থবছরের একই সময়ে কৃষিতে লক্ষ্যমাত্রার ৯১ দশমিক ৯৭ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছিল। সে হিসাবে গত অর্থবছরের ১১ মাসে প্রায় ৫ শতাংশ বেশি ঋণ বিতরণ করা হয়েছে। নতুন নীতিমালায় কৃষি ঋণ দেখিয়ে ব্যাংকগুলো যেন অন্য খাতে ঋণ বিতরণ না করতে পারে সেদিকে তদারিক বাড়ানো হচ্ছে। এ ছাড়া আগের নীতিমালা অনুযায়ী কোন কৃষকের ঋণ আবেদন বিবেচনা করা না গেলে ঋণ না পাওয়ার কারণ উল্লেখ করে কৃষককে জানাতে হবে। ঋণের আবেদন সর্বোচ্চ ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি কৃষি ঋণনীতিতে সকল শস্য ঋণের ঋণ সীমা বৃদ্ধি করা হয়েছে। অপেক্ষাকৃত অনগ্রসর এবং উপেক্ষিত এলাকায় বিশেষ করে চর, হাওড় ও উপকূলীয় এলাকায় কৃষি ঋণ প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। অঞ্চলভিত্তিক ফসল উৎপাদন, ফসলের ধরন অর্থাৎ যে এলাকায় যে ফসল ভাল উৎপাদন হয় সেগুলোকে গুরুত্ব দিয়ে বাস্তবভিত্তিক পদ্ধতিতে ঋণ বিতরণের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহ ও বিশেষায়িত ব্যাংকসমূহের বিতরণ লক্ষ্যমাত্রাও বৃদ্ধি করা হচ্ছে। কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী, কৃষি ঋণের শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ- এ প্রধান ৩টি খাতে অন্যান্য খাতের চেয়ে ঋণ বিতরণে অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট ব্যাংকসমূহের কার্যকর মনিটরিং ব্যবস্থার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নিবিড় তদারকী ব্যবস্থার মাধ্যমে প্রকৃত কৃষকরাই যাতে সময় মতো কৃষি ঋণ পান, কৃষি ঋণ পেতে যাতে কোন হয়রানির শিকার হতে না হয় এবং কৃষি ঋণের সদ্ব্যবহার যাতে নিশ্চিত করা যায় সে ব্যাপারে সর্বাধিক গুরুত্বারোপ করবে বর্তমান সরকার।




০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×