somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাশ্রয়ী জ্বালানি ব্যবহার নিরীক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার দু’বছর অন্তর অন্তর এনার্জি অডিট হবে প্রতিটি শিল্প কারখানায়

২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এনার্জি অডিট বা জ্বালানি ব্যবহার নিরীক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি দুই বছর পর পর শিল্প কারখানার জ্বালানি ব্যবহার নিরীক্ষণ করা হবে। বিদ্যুৎ জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে প্রাথমিকভাবে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয় নিরীক্ষণের কাজ করবে। দেশে জ্বালানি নিরীক্ষক তৈরি হলে তাদের মাধ্যমে এ কাজ করা যাবে। পর্যায়ক্রমে সকল শিল্প কারখানার জন্য প্রতি দুই বছর অন্তর জ্বালানি নিরীক্ষণ বাধ্যতামূলক করা হবে। এক সমীক্ষায় দেখা গেছে আমাদের দেশের শিল্প কারখানাগুলো বিদ্যুৎ জ্বালানির সাশ্রয়ী ব্যবহার করে না। বেশিরভাগ ক্ষেত্রে জ্বালানির অপচয় হয়। কিন্তু জীবাশ্ম জ্বালানির উৎস সীমিত। সারাবিশ্বই সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের দিকে গুরুত্ব দিচ্ছে। এ জন্য শিল্পকারখানার ভবন থেকে শুরু করে যন্ত্রপাতির ক্ষেত্রেও সাশ্রয়ী জ্বালানির ব্যবহার নিশ্চিত করা হয়। এ দিক থেকে আমরা এখনও পিছিয়ে রয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চেয়ে এক মেগাওয়াট বিদ্যুৎ সাশ্র্রয় করা লাভজনক। আগামী বছর থেকে এনার্জি অডিটের কাজটি পরীক্ষামূলকভাবে শুরু হবে। পরবর্তী বছর অর্থাৎ ২০১৬ সালে প্রতিটি শিল্প কারখানায় দুই বছর অন্তর এনার্জি অডিট বাধ্যতামূলক করা হবে। দেশের সরকারী-বেসরকারী সকল উৎপাদনশীল শিল্প-কারখানা এবং বহুতল ভবনে ব্যবহৃত জ্বালানি সম্পৃক্ত যন্ত্রাংশগুলো কতটুকু সাশ্রয়ী তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই কার্যক্রম হাতে নিয়েছে। শিল্প কারখানার মালিকরা উৎপাদনসংশ্লিষ্ট বিদ্যুৎ ও গ্যাসভিত্তিক যেসব যন্ত্রাংশ ব্যবহার করছেন, তা জ্বালানি সাশ্রয়ী কিনা সে বিষয়েও সচেতন থাকেন না। এ জন্য অনেক ক্ষেত্রে অল্প উৎপাদন কাজের জন্য প্রয়োজনের চেয়ে অনেক বেশি জ্বালানি ব্যবহার হচ্ছে। এ জন্য শিল্প-কারখানায় সাশ্রয়ী যন্ত্রাংশ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি জরুরী বলে মনে করা হয়। দেশে বিদ্যুৎ এবং জ্বালানির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এখন দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে প্রায় সাড়ে সাত হাজার মেগাওয়াট। এছাড়া গ্যাস উত্তোলন হচ্ছে দুই হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট। প্রতিদিন আরও পাঁচ হাজার টন কয়লা ব্যবহৃত হচ্ছে। জ্বালানি তেল ব্যবহার করেও প্রয়োজন মেটান শিল্প মালিকরা। সব জ্বালানিতে সরকার ভর্তুকি দেয়। এ জন্য যে কোন প্রকার জ্বালানি সাশ্রয় রাষ্ট্রের জন্য লাভজনক হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×