somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধুর অসামান্য অবদান, বাংলাদেশের ঔষধ শিল্প বিকাশেঃ (পর্ব-৬)

২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিন্তু এই কথাগুলো কখনই প্রচার করা হয়নি। বিদেশী পেটেন্টধারীরা বঙ্গবন্ধুর পেটেন্ট না মানার সিদ্ধান্তের কারণে ক্ষুব্ধ ছিল। কিন্তু কতটুকু ক্ষুব্ধ? বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র-পাকিস্তান-মধ্যপ্রাচ্য অক্ষশক্তি ও তাদের অনুসারী এদেশের সাম্প্রদায়িক শক্তি এবং এদেশের কিছু বিভ্রান্ত বাম মিলে যে নীলনকশা সঙ্গোপনে তৈরি হচ্ছিল সেখানে ক্ষুব্ধ বিদেশী ঔষধ-পেটেন্টধারীদেরও ইন্ধন ছিল কি? থাকা বিচিত্র নয়। ভবিষ্যত গবেষণা হয়ত এ বিষয়ে আলো ফেলতে পারবে। তবে একথা তো সহজেই বলা যায় যে এসব ক্ষুব্ধ বিদেশী ঔষধ-পেটেন্টধারীদের দেশগুলো মহাশক্তিধর এবং এরা কখনও গরিব দেশে কোন জাতীয়তাবাদী নেতার উত্থানকে মেনে নেয় না। মেনে নেয়নি আলেন্দে, ইন্দিরা, সুকর্ণ, মোসাদ্দেকের মতো মুজিবকেও। বঙ্গবন্ধু এদেশে যে ঔষধ শিল্পের ভিত্তি স্থাপন করেছিলেন নিজেকে ঝুঁকির মধ্যে নিয়েও সেই ঔষধ শিল্পটি আজ উঠে দাঁড়িয়েছে। আজ এদেশের ঔষধ কোম্পানিগুলো খাদ্যে স্বনির্ভরতার মতোই দেশকে ঔষধেও প্রায় স্বনির্ভর করে ফেলেছে। বাংলাদেশ এখন তার বার্ষিক ঔষধ চাহিদার ৯৭% নিজেই উৎপাদন করে। সিঙ্গাপুরে এই সংখ্যাটি ৭৫%, শ্রীলঙ্কায় ৮৫%, বার্মায় ৯০%। উপরন্তু আমাদের বেশ কিছু ঔষধ কোম্পানির মান এখন আন্তর্জাতিক পর্যায়ের। তারা যুক্তরাজ্যের এমএইচআরএ, ইউরোপিয়ান ইউনিয়নের ইইউ সার্টিফিকেশন, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের টিজিএ, উপসাগরীয় দেশগুলোর জিসিসি, ব্রাজিলের আনভিসা ইত্যাদি প্রখ্যাত সনদগুলো পেয়েছে। আরও খুশির খবর হচ্ছে যে বাংলাদেশের ঔষধের আন্তর্জাতিক মান ও স্বল্প মূল্যের কারণে বাংলাদেশ এখন মোট ৯৩টি দেশে ঔষধ রফতানি শুরু করেছে। যারা একসময় আমাদের মিসকিন বলে অবজ্ঞা করত, আজ তারাই মিসকিনদের দেশের ঔষধ ব্যবহার করছে। এসবই আমাদের জাতিগত অর্জন। এর পেছনে রয়েছে বঙ্গবন্ধুর কাছে ঋণ, এদেশের উদ্যোক্তাদের আগ্রহ এবং ফার্মাসিস্টদের শ্রম। কিন্তু আমরা আমাদের দেশের ঔষধশিল্প নিয়ে আরও বহুদূর যেতে চাই। আমাদের লক্ষ্য এখন দুনিয়ার সবচাইতে কঠিন নিয়ন্ত্রিত বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে। এজন্য তাদের দেশের নিয়ন্ত্রণকারী সংস্থা ফুড এ্যান্ড ড্রাগ এ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) সনদটি আমাদের প্রয়োজন। এর জন্য আমাদের দেশের বেশ কয়েকটি ঔষধ কোম্পানি নিরলস কাজ করে যাচ্ছে। আশা করি এ বছর না হলেও আগামী বছরের মধ্যে আমরা এফডিএ-এর স্বীকৃতি পেয়ে যাব। যেদিন আমাদের দেশের কোন ঔষধ কোম্পানি পৃথিবীর সবচাইতে মূল্যবান এফডিএ-এর সনদটি পাবে সেদিন আমরা বাংলাদেশের হাজার হাজার ফার্মাসিস্ট আনন্দে কাঁদার জন্য দেশজুড়ে বড় অনুষ্ঠানের আয়োজন করব। সেখানে যোগ দিতে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাঁর সুযোগ্য কন্যাকে আমন্ত্রণ জানাব বঙ্গবন্ধুর প্রতি ঋণ স্বীকারের সাক্ষী থাকতে। মার্কিন যুক্তরাষ্ট্রের এফডিএ-এর স্বীকৃতিটি পেলে পৃথিবীর সব দেশে আমরা সহজেই ঔষধ রফতানি করতে পারব। আর তা হলে বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে আমরা গার্মেন্টস শিল্পকেও ছাড়িয়ে যেতে পারব। বাংলাদেশকে মধ্য আয়ের দেশে রূপান্তরিত করার ক্ষেত্রে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুটা হাত লাগাতে পারব।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×