somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানুয়ারি-১৪ এর সংবিধান বৈধ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকান্ডে দেশে বিনিয়োগ ১০% হ্রাস পেলেও বর্তমান সরকারের কূটনৈতিক সমঝোতা ও সম্পর্ক উন্নয়নে এখন তা কেটে উঠেছে

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান সরকার তার বন্ধু প্রিয় দেশ ভারত, চীন ও জাপানের সাথে যে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তুলেছে তাতে বাংলাদশের অর্থনীতি ও বিনিয়োগের ক্ষেত্র এক ঊর্ধ্বমুখী ধারায় উন্নীত হয়েছে। বর্তমান সরকারের এই মহৎ চেষ্টার ধারা অব্যাহত থাকলে দেশের বিনিয়োগের মাত্রা অনেক অংশে বেড়ে যাবে। গত ৫ জানুয়ারির নির্বাচনের পুর্বে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকান্ডের ফলে বিনিয়োগ কিছুটা হ্রাস পেলেও নির্বাচন পরবর্তী বর্তমান সরকার পুনরায় দায়িত্ব নেয়ার পর সকল সমস্যার ভেড়াজাল কেটে বিনিয়োগের ধারা এখন ঊর্ধ্বমুখী মাত্রায় ধাবিত হয়েছে। সংবিধান বৈধ নির্বাচনকে কেন্দ্র করে পাকিস্তানি দালাল, দোসর, ৭১এর ঘাতক বিএনপি-জামায়াত যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে তার দরুন বিনিয়োগ সাময়িক সময়ের জন্য কিছুটা হ্রাস পেলেও বর্তমানে তা তুঙ্গে। বিনিয়োগকারীদের মনে আশার সঞ্চার হয়েছে, তারা আস্থা ফিরে পেয়েছে, তাদের সকল দ্বিধা কেটে গেছে। এখন ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, চীন, ইতালি, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, স্পেন, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগ করছে। বিনিয়োগ সহজতর করার লক্ষ্যে সরকারিভাবে বিনিয়োগকারিদের ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। পানি সরবরাহ, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ এবং পরিবেশ ছাড়পত্রসহ আনুষঙ্গিক সুবিধাদি সহজে এবং দ্রুততম সময়ে প্রদান করা হচ্ছে। শিল্প প্রতিষ্ঠানের নিবন্ধন অনলাইনে দেওয়া হয়। এর মাধ্যমে বিনিয়োগকারীরা হালনাগাদ তথ্য ও সেবাগুলো জানতে পারছেন। বেসরকারি বিনিয়োগে অধিক সহযোগিতার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সেল এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। বর্তমানে দুটি বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং পাঁচটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কার্যক্রম চলছে। শিল্প খাতে সরকারের গৃহীত পদক্ষেপ সঠিক ভাবে বাস্তবায়িত হলে বহিঃর্বিশ্ব থেকে বিভিন্ন দেশের শিল্পসহ অন্যান্য খাতে বিনিয়োগের পরিমাণ তরান্বিত হবে এবং দেশ এগিয়ে যাবে বিশ্বের আত্মনির্ভরশীল রাষ্ট্রের সারিতে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×