বাংলাদেশ থেকে আরো বেশি পরিমাণে চিংড়ি আমদানির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এ জন্য মৎস্য অধিদপ্তর ইতিমধ্যে বাংলাদেশের চিংড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা প্রণয়ন করছে। শিগগিরই বাংলাদেশ থেকে এ প্রতিষ্ঠানগুলোর তালিকা রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। দুইপক্ষ সম্মত হলে বাংলাদেশ থেকে আরো কয়েকটি কোম্পানি রাশিয়ায় চিংড়ি রপ্তানির সুযোগ পাবে। বাংলাদেশ প্রাকৃতিক চিংড়িতে সমৃদ্ধশালী। বিদ্যমান প্রাকৃতিক জলসম্পদ বিবেচনায় স্বাদু ও লোনা পানির চিংড়ি দুইটি ক্ষেত্রেই উৎপাদন ও রপ্তানি বাড়ানোর বিপুল সম্ভাবনা বাংলাদেশের রয়েছে। এ ছাড়া বাংলাদেশ ও মায়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিজয়ের ফলে বাংলাদেশের সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে রাশিয়াও লাভবান হতে পারে। রাশিয়া জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য পণ্যের মানের ব্যাপারে খুবই সচেতন। রাশিয়ায় বাংলাদেশের চিংড়ি রপ্তানিতে মান নিয়ন্ত্রণের বিষয়ে যে মতপার্থক্য ছিল তা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ায় রাশিয়া বাংলাদেশের প্রশংসা করেছে। এ মান বজায় থাকলে পূর্ব এশীয় কয়েকটি দেশের তুলনায় রাশিয়ায় বাংলাদেশের চিংড়ি বাজার আরো বেশি সম্প্রসারিত হবে।
বাংলাদেশ থেকে চিংড়ি আমদানি বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। চিংড়ি বাজার আরো বেশি সম্প্রসারিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড
খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

আমাদের হ্যালোইন উদযাপন

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।