বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই। কেউই তা রূখতে পারবে না। বাংলাদেশে অনেকেই আছেন যাদের কোন কিছুই ভাল লাগে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন না বলেই তারা পাকিস্তানের দাসত্ব করতেই ভালবাসেন। বিএনপি নেত্রী খালেদা জিয়া তাদের একজন প্রধান দোসর। তিনি পাকিস্তানের দোসর। বাংলাদেশের মানুষ ভাল থাকলেই বিএনপি নেত্রীসহ তাদের অন্তর্জালা বাড়ে। পরাজিত শক্তির দোসর বলেই বাংলাদেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ দেখলেই তারা যাতনায় ভোগেন। যারা পাকিস্তানের দাসত্ব করতে ভালবাসেন, তাদের বলব- সে দেশেই চলে যান। কেন বাংলাদেশে থেকে মানুষকে কষ্ট দিচ্ছেন। এত মানুষের প্রাণ কেড়ে নিচ্ছেন। বিকৃত চরিত্র ও নিকৃষ্ট মানসিকতাসম্পন্ন না হলে কেউ রক্তাক্ত ১৫ আগস্টের শোকাবহ দিনে মিথ্যা জন্মদিন পালনের নামে উল্লাস করতে পারে না। ১৫ আগস্টে উল্লাস করে বিএনপি নেত্রী (খালেদা জিয়া) একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসরদের বুঝিয়ে দেন তিনি এখনও তাদের সঙ্গে আছেন এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন না। খুনী-বেইমান মোশতাকের দোসর ছিল জিয়াউর রহমান। আত্মস্বীকৃত খুনী রশিদ-ফারুকরা বিবিসিতে সাক্ষাতকার দিয়ে বলেছে, বঙ্গবন্ধুকে হত্যার ব্যাপারে তারা জিয়ার সঙ্গে কথা বলেছে এবং জিয়া তাদের গ্রীনসিগন্যাল দিয়েছে। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর খুনী মোশতাক জিয়াকে সেনাপ্রধান করে। খুনীর সঙ্গে খুনীর মিল না থাকলে জিয়াকে সেনাপ্রধান করত না। আর মুক্তিযুদ্ধের সময়ও পাকিস্তানের হানাদারদের সঙ্গে জিয়ার যে সম্পর্ক ছিল তা খালেদা জিয়াকে লেখা এক পাকিস্তানী সামরিক অফিসারের চিঠিই তার প্রমাণ।
বিকৃত চরিত্র ও নিকৃষ্ট মানসিকতাসম্পন্ন না হলে কেউ রক্তাক্ত ১৫ আগস্টের শোকাবহ দিনে উল্লাস করতে পারে না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড
খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

আমাদের হ্যালোইন উদযাপন

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।