বহুল আলোচিত সারদা কেলেঙ্কারির তদন্তের জের ধরে সারদাকর্তা সুদীপ্ত সেন তাদের বিভিন্ন রাজনৈতিক দল ও জঙ্গী সংগঠনের পৃষ্ঠপোষকতার পাশাপাশি বাংলাদেশের জামায়াতে ইসলামীকে কিভাবে আর্থিক সহযোগিতা প্রদান করেছে এ বিষয়ে চাঞ্চল্যকর সব খবর মিলছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য আহমেদ হাসান ইমরান সম্পর্কে বলা হয়েছে, তার মাধ্যমে বাংলাদেশের জামায়াতের সঙ্গে সারদা গ্রুপের যোগাযোগ ও আর্থিক লেনদেন হয়েছে। রাজ্যসভার সদস্য হওয়ার আগে ইমরান ‘কলম’ নামক একটি মুসলিম মৌলবাদী দৈনিকের মালিক-সম্পাদক ছিলেন। ভারতের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সন্ত্রাসী সংগঠন স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি) সঙ্গে বাংলাদেশের জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সম্পৃক্ততার বিষয়টি সন্ত্রাস বিশেষজ্ঞ ক্রিস ব্ল্যাকবার্ন ২০০৫ সাল থেকে লিখছেন কিভাবে ‘সিমি’ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন মৌলবাদী সন্ত্রাসী সংগঠনে যুক্ত হয়ে আল কায়েদার নেটওয়ার্ককে শক্তিশালী করেছে। সিমি মধ্যপ্রাচ্যের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে যুক্ত। পূর্বভারতে এই ব্যাংকের প্রধান যোগসূত্র হচ্ছেন ইমরান, যে ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক হচ্ছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর প্রাক্তন প্রধান গোলাম আযমের পুত্র আবদুল্লাহ হিল মামুন আল আযমী, যিনি ইমরানের একজন ঘনিষ্ঠ বন্ধু। ইমরান বাংলাদেশী জামায়াতের সমর্থক দৈনিক ‘নয়াদিগন্ত’র ভারতীয় প্রতিনিধি। দৈনিক ‘সমকাল’-এর প্রথম পাতায় সংবাদের শিরোনাম ছিল ‘জামায়াতকে টাকা দিয়েছে ভারতের সারদা গ্রুপ।’ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলাই ছিল তাদের লক্ষ্য। সারদার সঙ্গে জামায়াতের কানেকশন এ সত্যকে আরও স্পষ্ট করেছে। প্রয়োজন হচ্ছে জঙ্গী মৌলবাদী সন্ত্রাস প্রতিরোধে সরকার ও নাগরিক সমাজের সমন্বিত ও ঐক্যবদ্ধ কার্যক্রম।
সারদার সঙ্গে জামায়াতের যোগাযোগ ও আর্থিক লেনদেন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড
খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

আমাদের হ্যালোইন উদযাপন

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।