ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকার অবকাঠামোর উন্নয়ন ও সেখানে নির্ধারিত ফ্ল্যাট নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও মালয়েশিয়ার বিএনজি গ্লোবাল হোল্ডিং-এর মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। স্মারকের আওতায় ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকার পানীয় জলের সরবরাহ, পয়ঃনিষ্কাশন এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কাজ করবে মালয়েশিয়ার বিএনজি গ্লোবাল হোল্ডিং। একইসঙ্গে ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ, বিল্ড, অপারেট, ওন অ্যান্ড ট্রান্সফার ভিত্তিতে এসব কাজ সম্পাদন করা হবে। এছাড়াও সমঝোতা স্মারকের মাধ্যমে শান্তিনগর থেকে ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকা পর্যন্ত প্রায় সাড়ে ১৩ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণ ও কামরাঙ্গীরচর এলাকার পরিকল্পিত উন্নয়নেও বিএনজি গ্লোবাল হোল্ডিং কাজ করবে। অতি দ্রুত তারা কাজ শুরু করবেন এবং এর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় যারা প্লটের বরাদ্দ পেয়েছেন তারা এবং এলাকাবাসী উপকৃত হবেন। মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বন্ধুরাষ্ট্র। এ কাজের মাধ্যমে দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা করা হচ্ছে।
ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও ফ্ল্যাট নির্মাণে যৌথভাবে কাজ করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও মালয়েশিয়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত
জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন
দায়বদ্ধতা: আমরা সবাই ইনসাফের লোক—যতক্ষণ না নিজের স্বার্থ ছাড়ার প্রশ্ন আসে!
একজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন
ইসরাইলের সাধারণ নির্বাচন।

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন
এক সেকেন্ডের নেই ভরসা

সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন
অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।