somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ নৌ বাহিনীকে ত্রিমাত্রিক নৌ বাহিনীতে পরিণত করতে ২০১৮ সালের মধ্যে ২টি সাবমেরিন কেনার উদ্যোগ নিয়েছে সরকার

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নৌবাহিনীর জন্য দেড় হাজার কোটি টাকা দিয়ে দুটি ডুবো যুদ্ধজাহাজ (সাবমেরিন) কেনার জন্য চীনের সঙ্গে চুক্তি করেছে সরকার। ২৪ বছরের পুরোনো এই সাবমেরিন দুটি বর্তমানে চীনের নৌবাহিনী ব্যবহার করছে। পুনঃসজ্জিত করার পর ২০১৮ সালের মধ্যে এগুলো বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। মোট চারটি সাবমেরিন কেনার পরিকল্পনা আছে সরকারের, যাতে বাহিনীতে একটি ‘সাবমেরিন স্কোয়াড্রন’ গঠন করা যায়। সাবমেরিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য একটি পৃথক বিভাগ (সাবমেরিন অপারেটিং অথরিটি) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাবমেরিন পরিচালনার জন্য জনবল লাগবে প্রায় ২০০, যাদের বেশ কয়েকজনকে ইতিমধ্যে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। চুক্তি অনুসারে ‘০৩৫জি’ মডেলের দুটি সাবমেরিন সরবরাহ করবে চীন। পাঁচ হাজার ২০০ অশ্বশক্তির ইলেক্ট্রো ডিজেল ইঞ্জিনের এ সাবমেরিনে পানি থেকে পানিতে বা পানির ওপরে নিক্ষেপণযোগ্য স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র (টর্পেডো), মাইন ও উন্নত প্রযুক্তির রাডার আছে। আরও আছে ফ্রান্সে তৈরি পানির তলদেশে শব্দ প্রযুক্তি ব্যবহার করে তল্লাশি চালানোর ব্যবস্থা (সোনার সিস্টেম)। এতে ৫৭ জন কর্মকর্তা ও কর্মচারীর আবাসন সুবিধা আছে। এগুলো ৩০০ মিটার (৯৮৫ ফুট) পর্যন্ত পানির গভীরে যেতে পারে। নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে ১০ বছরের একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তার অংশ হিসেবে সাবমেরিন কেনা হচ্ছে। তা ছাড়া সাবমেরিন পরিচালনার উপযোগী কর্মকর্তা তৈরি করতে অনেক সময় লাগে। এ কারণে এখন থেকেই কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। ইতিমধ্যে নৌবাহিনীর বেশ কিছু কর্মকর্তা তুরস্কের গোল চুক নৌঘাঁটিতে সাবমেরিন পরিচালনার ওপর প্রশিক্ষণ নিয়েছেন। সাবমেরিনের ঘাঁটি হবে কক্সবাজারের পেকুয়া উপজেলার কুতুবদিয়া চ্যানেলে। এ ছাড়া পটুয়াখালী জেলার কুয়াকাটার অদূরে রাবনাবাদ চ্যানেলের কাছে আরেকটি ঘাঁটি তৈরি করা হচ্ছে। সেখানে সাবমেরিন নোঙর করার (বার্থিং) সুবিধা থাকবে। বাহিনীকে সাজাতে হবে সামনের সময়কে বিবেচনায় নিয়ে। নৌবাহিনীর জন্য সাবমেরিন কেনা অনেক দিনের প্রচেষ্টার ফল। এতে বাহিনীর মর্যাদা ও ক্ষমতা বাড়বে। বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা: আমরা সবাই ইনসাফের লোক—যতক্ষণ না নিজের স্বার্থ ছাড়ার প্রশ্ন আসে!

লিখেছেন জুয়েল তাজিম, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৪

একজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

×