আইনশৃংখলার মান নিয়ন্ত্রণে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আদলে গাজীপুর ও রংপুর সিটি কর্পোরেশনের পুলিশের নতুন ইউনিট গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আদলে গাজীপুর ও রংপুর পুলিশের নতুন ইউনিট গঠন করা হচ্ছে। ইউনিট দুটির নাম হবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে নতুন দুটি ইউনিট গঠন করার লক্ষ্যে আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে খুব তাড়াতাড়িই পুলিশের এই দুটি নতুন ইউনিট চালু হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে গাজীপুর শহর ঢাকা রেঞ্জের অধীনে ও রংপুর শহর রংপুর রেঞ্জের অধীনে রয়েছে। দুটি শহরেই আইনশৃংখলার নিয়ন্ত্রণে কাজ করে জেলা পুলিশ। জেলায় প্রধান হিসেবে কাজ করেন পুলিশ সুপার। নতুন মহানগরী ঘোষণার পর পরই সেখানে নতুন নতুন মার্কেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানও গড়ে উঠে। ফলে সেখানে বাড়ছে জনসংখ্যা। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে জনগনকে কাঙ্খিত সেবা পৌছে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজন বাহিনীর আধুনিকায়ন। এই দুই স্থানে মেট্রোপলিটন ইউনিট গঠন জরুরি হয়ে পড়েছে। মেট্রোপলিটন পুলিশ ইউনিট গঠন হওয়ার পর সেখানে প্রধান হবেন ডিআইজি পদমর্যাদার পুলিশ কর্মকর্তা। যার পদবি হবে কমিশনার। এছাড়া অন্যান্য মেট্রোপলিটন পুলিশ ইউনিটের মতো আলাদা আলাদা ক্রাইম ডিভিশন গঠন করা হবে। এতে আইনশৃংখলা নিয়ন্ত্রণ সহজ হবে। গাজীপুর ও রংপুরে মেট্রোপলিটন পুলিশের নতুন ইউনিট গঠন ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিশ্রুতি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুনএকজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন
সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে...
...বাকিটুকু পড়ুন