সরকারের ডিজিটালাইজড দেশ গড়ার স্বপ্ন সুগম হচ্ছে। এখন থেকে ট্রেনের অবস্থান, বিলম্ব সময়সহ প্রয়োজনীয় তথ্য ঘরে বসেই অনলাইনে জানা যাবে
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈদে বাড়ি ফেরা মানুষের যত টেনশন। টিকিট কেনার পর টেনশনটা আরো বেশি। ট্রেনের সিডিউল পরিবর্তন হলে হয়তো অনেকেই বিষয়টি জানতে পারেন না। তবে এখন থেকে আপনার টেনশন মুক্ত করে দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আপনি ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করছেন অথচ ট্রেনের খবরই নেই। এখন থেকে ট্রেনের জন্য ষ্টেশনে গিয়ে বসে থাকতে হবে না। মোবাইলের এসএমএসের মাধ্যমে জিপিএস সিস্টেমে জানা যাবে আপনার ট্রেনটি এখন কোথায় আছে। বাংলাদেশ রেলওয়ে তিনটি মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংকে সাথে নিয়ে ট্রেনের অবস্থান জানাতে বিশেষ জিপিএস ব্যবস্থা গ্রহণ করেছে। জিপিআরএসের মাধ্যমে ট্রেন ট্র্যাকিং করতে এ পর্যন্ত অর্ধশতাধিক ইঞ্জিনে বসানো হয়েছে বিশেষ ডিভাইস। এটি দিয়েই স্যাটেলাইটের মাধ্যমে নজরদারিতে রাখা হচ্ছে ট্রেন। জিপিএস এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে ট্রেনটি কোথায় আছে। ফিরতি মেসেজে জানিয়ে দেয়া হবে আপনার ট্রেনের অবস্থান। ফলে আপনাকে স্টেশনে গিয়ে ঘন্টার পর ঘন্টা আর অপেক্ষা করতে হবে না। মোবাইল ফোনে TR লিখে স্পেস দিয়ে ট্রেনের নাম বা কোড লিখে 16318 নম্বরে ম্যাসেজ পাঠালেই ফিরতি ম্যাসেজে পাওয়া যাবে ট্রেনের অবস্থান, বিলম্ব সময়সহ প্রয়োজনীয় তথ্য। এ বছরেই অনলাইনেই এই সেবা দেয়ার পরিকল্পনা আছে বাংলাদেশ রেলওয়ের। এ সুবিধা চালু হলে রেলওয়ের ওয়েবসাইট থেকেই যাত্রীরা জানতে পারবে ট্রেনের সব তথ্য।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুনএকজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন
সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে...
...বাকিটুকু পড়ুন