দীর্ঘমেয়াদী বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে রাজধানীতে বিদ্যুৎ বিতরণে আধুনিকতার লক্ষ্যে আন্ডারগ্রাউন্ড লাইন ও সাবস্টেশন নির্মাণ করার উদ্যোগ নিয়েছে সরকার
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজধানীর সকল বিদ্যুৎ লাইন এবং সাবস্টেশন আন্ডারগ্রাউন্ডে নেয়া হবে। এজন্য শীঘ্র পরামর্শক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। আমাদের দেশের প্রায় সকল বিদ্যুৎ বিতরণ লাইন এবং সাবস্টেশন মাটির উপরে নির্মাণ করা হয়। অথচ আধুনিক বিতরণ ব্যবস্থায় কোথাও মাটির উপরে বিতরণ লাইন এবং সাবস্টেশন নেই। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো বলছে ঢাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নতুন সাবস্টেশন নির্মাণের প্রয়োজন হলেও জমির অভাবে তা নির্মাণ করা যায় না। মাটির উপর দিয়ে বিদ্যুৎ লাইন নির্মাণ করায় নানা দুর্ঘটনাও ঘটে। বিতরণ কোম্পানির অধিকাংশ বিদ্যুৎ লাইন জীর্ণ-শীর্ণ। এসব বিদ্যুৎ লাইন প্রতিস্থাপন না করলে গ্রাহককে উন্নত সেবা দেয়া যাচ্ছে না। এজন্য সরকার দীর্ঘমেয়াদী সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নতুন এই পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে। সরকারের লক্ষ্যে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নত করা। এজন্য বিতরণ ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া দেয়া হবে। ঢাকার কোন বিদ্যুৎ বিতরণ লাইন মাটির উপরে থাকবে না। জাপানে একটি বিল্ডিংয়ের নিচতলায় সাবস্টেশন। এর উপরে ঠিকই মানুষ বসবাস করছেন। বাইরে থেকে দেখে কেউ বুঝতেই পারবে না এখানে কোন সাবস্টেশন রয়েছে। ঢাকায় এখন নতুন সাবস্টেশনের জন্য জমি পাওয়া যায় না। এজন্য চাইলেও বিতরণ ব্যবস্থার উন্নতি করা সম্ভব হয় না। এজন্য সকল লাইন এবং সাবস্টেশন মাটির তলায় নিতে শীঘ্র কাজ শুরু করবে সরকার। যার সুফল দেশবাসী বছরের পর বছর ধরে পেতে থাকবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুনএকজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন
সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে...
...বাকিটুকু পড়ুন