বাংলাদেশের উন্নয়নে নতুন করে এক শ কোটি ডলার ঋণ সহায়তা দেয়ার পাশাপাশি তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টন চুক্তি সম্পন্ন করতে পূর্বের প্রতিশ্রুতিতে অটল ভারত
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশকে নতুন করে এক শ কোটি ডলারের ঋণ সহায়তা দেয়ার জন্য আশ্বাস দিয়েছে ভারত। এছাড়া তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টন চুক্তি সম্পন্ন করতে পূর্বের প্রতিশ্রুতিতে অটল রয়েছে দেশটি। একই সঙ্গে আন্তঃনদী সংযোগ প্রকল্প নিয়ে বাংলাদেশের জন্য ক্ষতিকর হয় এমন কোন পদক্ষেপ না নেয়ারও আশ্বাস দিয়েছে ভারত। অপরদিকে স্থল সীমানা চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াও চলমান রয়েছে। যৌথ ইশতেহারে ৩৬ বিষয়ে একমত হয়েছে উভয় দেশ। যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে অনিষ্পন্ন বিষয়াদিসহ সীমান্ত হত্যাকাণ্ড কমাতে নিরাপত্তা সহযোগিতা ও সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা, বাণিজ্য ও উন্নয়ন, আঞ্চলিক ও উপ+-আঞ্চলিক, জনসংযোগ ও সাংস্কৃতিক বিনিময়, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ সহযোগিতা বিষয়ে আলোচনা হয়। পানিবণ্টন সংক্রান্ত বিষয়ে তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির সুষম বণ্টন, যৌথ নদী কমিশনের পরবর্তী বৈঠক অনুষ্ঠানের বিষয়গুলো উত্থাপন করে বাংলাদেশ। এছাড়া বিমসটেক, সার্ক, বিসিআইএম-ইকোনমিক করিডর প্রভৃতির আওতায় আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে জেসিসি বৈঠকে আলোচনা হয়। একইসঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে দুই দেশের মধ্যকার সমঝোতা বৃদ্ধির বিষয়গুলোও আলোচিত হয়। উভয় দেশই পানি ব্যবস্থাপনার বিষয়ে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে একমত হয়েছে। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এটি একটি ভালো খবর।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুনএকজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন
সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে...
...বাকিটুকু পড়ুন