দেশের উন্নয়নে এক কোটি মধ্যম আয়ের নতুন করদাতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জাতীয় আয়কর মেলা ও রাজস্ব বোর্ডের নেয়া পদক্ষেপ অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যে দেশে এক কোটি মধ্যম আয়ের করদাতা সৃষ্টি হবে। এর থেকে প্রতিবছর কয়েক হাজার কোটি টাকা আয়কর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। গত বছর মেলার মাধ্যমে ৫ লাখ ১০ হাজার ১৪৫ জন করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। এবার লক্ষ্যমাত্রা ৪০ শতাংশ বাড়িয়ে ১০০ শতাংশ করা হয়েছে। সাত লাখের বেশি করদাতাকে সেবা প্রদান করাই সরকারের লক্ষ্য। কারণ এ সেবা গ্রহণ করতে গেলেই সে আয়কর দেবে। সেবার সঙ্গে কর আদায়ের সুসম্পর্ক রয়েছে। যারা ধনী লোক তারা খুব বেশি করের বাইরে না। এবার সরকারের মূল লক্ষ্য মধ্যম আয়ের নাগরিক। যাদের আয় ৪-১০ লাখ টাকা। এদের বেশিরভাগ ভয়ের কারণে করের আওতায় আসে না। এদের সাহস, সুযোগ-সুবিধা দিয়ে করের আওতায় আনতে পারলে দেশে আয়কর দাতার সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মধ্যম আয়ের এসব করদাতাদের করের আওতায় আনতে পারলে রাতারাতি এক কোটির ওপরে করদাতা হয়ে যাবে। কয়েক হাজার কোটি টাকা আয়কর খাত থেকে আসবে। সবার নাগরিক দায়িত্ব কর দেয়া। সামর্থ্যবান হলেই কর দেয়া তার নাগরিক দায়িত্ব। কর দেয়া মুখ্য নয় গৌণ। দেশে বর্তমানে ১৮ লাখ লোকের টিআইএন নম্বর রয়েছে। এর মধ্যে মাত্র ১২ লাখ নিয়মিত আয়কর দেন। আয়কর দাতার সংখ্যা বাড়লে দেশের আর্থ সামাজিক উন্নয়ন হবে এবং দেশ ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশ হয়ে যাবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুনএকজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন
সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে...
...বাকিটুকু পড়ুন