ফাঁসির মঞ্চ থেকে বেঁচে গেল ঘাতক। দুঃখ-বেদনা-ক্ষোভ নিয়ে কয়েকদিন থেকে শুধু ক্ষোভ-বিক্ষোভ, আশাহত হবার বেদনা দেখলাম সারাদেশে। বার বার একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মনের ভিতরে, কেন? কেন? কেন এমন হলো? নানামুখী উত্তর চারদিকে। যুদ্ধাপরাধী দেলোওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদে বৃহস্পতি ও রোববার ২৪ ঘন্টা করে হরতাল পালন করল জামায়াতে ইসলামী, যদিও এই হরতালেও বিএনপির মৌন সমর্থন ছিল। তারপরও সে হরতাল শেষ হতে না হতেই দেশের ধর্মপ্রান মুসলমানেরা যখন পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে একের পর এক ঢাকামূখী রওনা দিচ্ছে ঠিক তখনি আবারো দেশকে অস্থিতিশীল এবং হজ্জের উদ্দেশ্যে রাস্তায় বের হওয়া ধর্মপ্রান মুসলমানদের দুর্ভোগ বাড়াতে সোমবার হরতালের ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। উপর্যুপরি হরতালে দেশের ব্যাপক ক্ষতি ও জনদুর্ভোগের পাশাপাশি হজ্জে গমনকৃত হজ্জ যাত্রীদের কষ্ট দেওয়াই ছিল বিএনপির নেতৃত্বাধীন ২০ দলিয় জোটের উদ্দেশ্য। তাদের এরকম অসংবেদনশীল আচরণ সত্যিই দুঃখজনক। গ্রামগঞ্জ থেকে সহস্রাধিক হাজী গত ৩ দিন বিমানবন্দরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন। যদিও তাদের অনৈতিক হরতাল উপেক্ষা করে দেশে বাস, ট্রেন সবকিছু চলছে স্বাভাবিক ভাবে। তবুও চলার পথে নিরাপত্তা ঝুঁকির কথা ভেবে অনেকে এ্যাম্বুলেন্স অথবা সিএনজিতে করে বিমানবন্দরে আসার চেষ্টা করেছেন। এ সুযোগে এ্যাম্বুলেন্স এবং সিএনজি মালিকরা বড় অংকের ভাড়া হাঁকিয়েছেন হজ্জ যাত্রীদের কাছ থেকে। ফলে তারা যেমন দুর্ভোগে পড়েছেন তেমনি তাদের আত্মীয়স্বজনরাও উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। বিনা কারনে বিএনপি-জামায়াতের পক্ষ থেকে সৃষ্ট এমন হিংসাত্মক রাজনৈতিক পরিবেশ যেমন ক্ষতিকর তেমনি দুঃখজনক। স্বাধীন দেশের মাটিতে তাদের আর এভাবে চলতে দেওয়া উচিত নয়। বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে এসব অশুভ রাজনৈতিক দলের উপর আরও কঠোর হতে হবে এবং সেই সাথে হরতাল ও সবার জন্য ক্ষতিকর এমন কর্মসূচি পরিহারে বিএনপি- জামায়াতকে কঠোর হস্তে বাধ্য করতে হবে।
জামায়াতের হরতালে সহযোগিতা ও সমর্থন দেওয়া এবং জনদুর্ভোগের পাশাপাশি হজ্জে গমনকৃত হজ্জ যাত্রীদের কষ্ট দেওয়াই ছিল ২০ দলীয় জোটের এবারের হরতালের আসল উদ্দেশ্য
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত
জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন
দায়বদ্ধতা: আমরা সবাই ইনসাফের লোক—যতক্ষণ না নিজের স্বার্থ ছাড়ার প্রশ্ন আসে!
একজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন
ইসরাইলের সাধারণ নির্বাচন।

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন
এক সেকেন্ডের নেই ভরসা

সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন
অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।