দেশের অর্থনৈতিক মেরুদন্ড আরও শক্তিশালী করতে চামড়া পাচাররোধে সরকারের কঠোর অবস্থান। গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চামড়া পাচাররোধে গঠিত হয়েছে বিশেষ টাস্কফোর্স। স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় টাস্কফোর্সের কার্যক্রম যৌথভাবে তদারকির দায়িত্ব পালন করছে। সরকার ২০১৪-২০১৫ অর্থবছরে চামড়া রপ্তানি করে ৬২ কোটি ৫০ লাখ ডলার বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করতেই চামড়া পাচারের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। বিশেষ টাস্কফোর্স চামড়া পাচার সিন্ডিকেট ভেঙ্গে দেয়াসহ পাচারকারীদের শনাক্ত করার কাজ করছে। পরিকল্পিতভাবে নিম্নমানের চামড়া রপ্তানি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী ১৫ চামড়া ব্যবসায়ীর ওপর চলছে কঠোর গোয়েন্দা নজরদারি। চামড়া পাচার রোধে এবার দেশের সড়ক, মহাসড়ক ও ঢাকাসহ সীমান্তের ৭৫টি পয়েন্টে চেকপোস্ট বসানো হচ্ছে। চেকপোস্টের পাশাপাশি মাঠে থাকছে ভ্রাম্যমাণ আদালত। বেআইনীভাবে চামড়া বেচাকেনার সঙ্গে জড়িতদের তাৎক্ষণিক গ্রেপ্তারের নির্দেশ জারি করা হয়েছে। দেশ থেকে যেসব পণ্য রপ্তানি হয় তার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য অন্যতম। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা আসে। যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। দেশের অর্থনৈতিক মেরুদন্ড আরও শক্তিশালী করতে এবার চামড়া পাচাররোধে সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। সড়ক-মহাসড়ক ছাড়াও দেশের সীমান্তে কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বসানো হয়েছে অসংখ্য চেকপোস্ট। যানবাহনে তল্লাশির পাশাপাশি চামড়া পাচাররোধে কৌশলী ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করা হচ্ছে চামড়া পাচার অনেকটাই বন্ধ করা সম্ভব হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১
নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন


জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️
আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি...
...বাকিটুকু পড়ুন
জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫...
...বাকিটুকু পড়ুন
হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুন
এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন