somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিবেশ বান্ধব এলএনজি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মহা পরিকল্পনা বাস্তবায়নে সরকারের চেষ্টা অব্যাহত

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিদ্যুতের মহাপরিকল্পনা বাস্তবায়নে এবার দেশে প্রথমবারের মতো লিকুয়েফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) দিয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির বহুমুখীকরণ নিশ্চিত করতে খুলনায় এলএনজি ভিত্তিক কম্বাইন্ড সাইকেল ৭৫০ থেকে ৮৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ভারতের কলকাতায় অবস্থিত এলএনজি টার্মিনাল থেকে এ বিদ্যুৎ কেন্দ্রের জন্য তরল গ্যাস এলএনজির জোগান আসবে। প্রায় ৭ হাজার ৩০০ কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। উত্তর-পশ্চিম বিদ্যুৎ উৎপাদন কোম্পানি লিমিটেড এটি বাস্তবায়ন করবে। বর্তমানে দেশের গ্যাস পরিস্থিতি বিবেচনায় ও আন্তর্জাতিক জ্বালানি তেলের দাম যেভাবে ওঠানামা করছে তাতে দেশে বহুমুখী জ্বালানির বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলা উচিত। জ্বালানির বৈচিত্র্য আনতে তরল গ্যাসচালিত এ বিদ্যুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার সব ধরনের জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করতে এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সরকার মনোযোগী হয়েছে। গত জুন মাসে ভারতের গ্যাস কর্তৃপক্ষ লিমিটেডের (জিএআইএল) সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা চুক্তি হয়েছে। ঐ চুক্তি অনুযায়ী ভারতের গ্যাস পাইপলাইন বাংলাদেশ পর্যন্ত সম্প্রসারণ করবে। কলকাতার আড়ংঘাটা পাইপলাইন স্টেশন থেকে ৮০ কিলোমিটার পেট্রাপোল হয়ে বাংলাদেশের বেনাপোল দিয়ে যশোর পর্যন্ত ৪৬ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হবে। এ জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। দুটি প্রকল্পই সমান্তরালভাবে বাস্তবায়ন করা হবে। বর্তমান সরকারের বিদ্যুতের মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বহুমুখী ও বৈচিত্র্যময় জ্বালানির বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে হবে। তা না হলে মহাপরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে। দেশে বিদ্যুতের চাহিদা পূরণে সরকারের এ উদ্যোগ বিশেষ ভুমিকা রাখবে বলে আশা করা যায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×