স্বাধীনতার ইতিহাস, প্রথম রাষ্ট্রপতি ও নিজ জন্ম তারিখ নিয়ে প্রতারণার দায়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিচারের আওতায় আনা উচিত। বেগম জিয়া ও তার দল রাজনীতিতে টিকে থাকার জন্য ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণা, প্রথম রাষ্ট্রপতি এবং ন্যক্কারজনক ভুয়া জন্মদিন উদযাপন বিষয়ে মিথ্যাচারের ডালপালা ছড়াচ্ছে। এসব প্রচারণা জঘন্য প্রতারণার শামিল। এই তিন মিথ্যে প্রচারণা চালিয়ে তারা খুব কৌশলে বাংলাদেশের মৌলভিত্তির সঙ্গে তামাশা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকান্ড উদযাপন করছে। বঙ্গবন্ধুর হত্যাকান্ডের ঘটনায় প্রকাশ্যে আনন্দ উল্লাস করতে না পারায় খালেদা জিয়া জন্মদিনের নামে কেক কেটে তা উদযাপন করছে। কারণ এই হত্যাকান্ডই তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পথ করে দিয়েছে। বঙ্গবন্ধু হত্যার দীর্ঘ প্রলম্বিত মামলার রায় কার্যকরের পর বেগম জিয়ার নিশ্চুপ থাকার মধ্য দিয়ে আবারও এর সত্যতা প্রমাণিত হলো। এর আগে জিয়ার শাসনামলে বিচারের পরিবর্তে এসব খুনীকে বিদেশে বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। ভুয়া জন্মদিন পালনের মাধ্যমে তিনি জাতির পাশাপাশি নিজ বাবা মায়ের সঙ্গেও প্রতারণা করছেন, যা খুবই ন্যক্কারজনক। বেগম জিয়ার ১৫ আগস্টের জন্মদিনের উল্লেখ কোন সরকারী নথিতেই নেই, বরং তার মূল জন্ম তারিখ নিয়ে বিতর্ক রয়েছে। কারণ বিভিন্ন সরকারী তথ্যে তার পাঁচটি ভিন্ন জন্ম তারিখের উল্লেখ রয়েছে। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথের পর সরকারীভাবে খালেদা জিয়ার জীবনী তথ্যে তার জন্ম ১৯৪৭ সালের ১৯ আগস্ট উল্লেখ করা হয়। আর তার প্রথম পাসপোর্ট অনুযায়ী জন্ম তারিখ ১৯৪৬ সালের ১৯ আগস্ট। শিক্ষা বোর্ডের রেকর্ড অনুসারে তার জন্ম তারিখ ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর। যদিও তার বিয়ের সার্টিফিকেটে ১৯৪৪ সালের ৯ সেপ্টেম্বরের উল্লেখ রয়েছে। মূলত এই তিন মিথ্যা দিয়ে তারা বাংলাদেশের ১৯৭১ সালের স্বাধীনতাকে বিতর্কিত এবং মহান মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম ও দেশের স্থাপতিকে অবমাননা করার চেষ্টা করছে।
১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণা, প্রথম রাষ্ট্রপতি এবং ন্যক্কারজনক ভুয়া জন্মদিন এই তিন মিথ্যাচারের জন্য খালেদা জিয়ার বিচার হওয়া উচিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...
নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন
বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!


জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️
আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন
সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন
হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত
জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন
ইসরাইলের সাধারণ নির্বাচন।

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।