somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার চরের উন্নয়নে কাজ করায় মঙ্গা নামের কলঙ্ক হতে উত্তরাঞ্চলের মানুষের মুক্তি লাভ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বদলে গেছে তিস্তা পাড়ের চিত্র। উধাও হয়েছে মঙ্গা। এখন আর কেউ বেকার বসে থাকে না। কৃষি প্রযুক্তি ও কৃষির উন্নয়নের ফলে মঙ্গা আর তিস্তার চরের মানুষকে স্পর্শ করতে পারে না। এ যেন অভিশাপ থেকে মুক্তি। সাত বছর আগেও আশ্বিন-কার্তিক মাস এলেই রংপুর অঞ্চলের তিস্তার চরগুলোতে মৌসুমী কৃষি শ্রমিকের কাজের অভাব দেখা দিত, এখন সেটা যেন অভিশপ্ত অতীত। বাজারে খাদ্য দ্রব্যের অভাব থাকত না, কিন্তু কেনার সামর্থ্য ছিল না অনেকেরই। চরগুলোতে কৃষিভিত্তিক শ্রমের সুযোগ ছিল না। কাজের অভাবে চরের মানুষ বসে বসে অলস সময় কাটাত। শ্রমজীবী মানুষের হাতে তখন অর্থ থাকত না। ফলে খাদ্যদ্রব্য কেনারও ক্ষমতা হারিয়ে ফেলত তারা। আর এই সমস্যাকে উত্তরাঞ্চলের মানুষ নাম দিয়েছিল মঙ্গা। এই মঙ্গা দুর্ভিক্ষের মতো, কিন্তু দুর্ভিক্ষ নয়। আর্শ্বিন-কার্তিক মাসেও এখন চরে কাজ থাকে। কৃষিজীবী শ্রমিকরা মাঠে কাজ করে দুই মুঠো খেয়ে বেঁচে থাকতে পারে। চরের মানুষের ক্রয়ক্ষমতা ও সক্ষমতা বাড়াতে সাত বছরে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সরকারের পাশাপাশি এনজিওগুলোও চরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে। এছাড়াও চরের কৃষিজীবী মানুষগুলো ধূ ধূ বালুচরে লাগসই কৃষি প্রযুক্তি ব্যবহার করে ধান, পাট, গম, ভুট্টা, তামাক, আলু, বেগুন, টমেটো, মিষ্টিকুমড়া, পুঁইশাক, লালশাক, মুলা, ফুলকপি, বাঁধাকপি, গরু-মহিষ, ছাগল, হাঁস-মুরগি প্রতিপালন করছে। এমনকি চরে বিদেশী জনপ্রিয় ফল স্ট্রবেরি চাষ হয়। সারাবছর চরে কোন না কোন ফসল ফলাচ্ছে কৃষক। শুধু বর্ষায় নদীর পানি বৃদ্ধি পেলে দুই-চারদিন কাজ থাকে না। বর্ষার পানি নেমে গেলে আবার শুরু হয়ে যায় কর্মযজ্ঞ। বর্ষা মৌসুমে চরের মানুষ মাছ ধরে। অনেকে আবার নদীতে বিশেষ পদ্ধতিতে খাঁচায় মাছ চাষ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। চরের মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের নেয়া নানা পদক্ষেপ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটেছে। সরকার ও এনজিওগুলো ক্ষেত্র তৈরিতে সহায়তা করেছে। এক সময় চর বললেই চোখের সামনে ভেসে উঠত কংকালসার, পুষ্টিহীন ও সুবিধাবঞ্চিত অশিক্ষিত মানুষ। কিন্তু এখন সে রকম চর নেই চলেই চলে। চরগুলোতে শিক্ষার হার বেড়েছে। প্রায় প্রতিটি ঘরেই এখন শিক্ষিত ছেলে-মেয়ে পাওয়া যায়। কৃষির উন্নয়নের ফলে চরের মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। চরে এখন সৌরবাতি জ্বলে। সৌর বিদ্যুত ব্যবহার করে টিভিও দেখছে চরের মানুষ। বর্তমান সরকার চরের উন্নয়ন করেছে। লালমনিরহাট এখন খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। মঙ্গা নামের কলঙ্ক হতে উত্তরাঞ্চলের মানুষ মুক্তি পেয়েছে।
সরকার চরের উন্নয়নে কাজ করায় মঙ্গা বিতাড়িত হয়েছে।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×