somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেগম জিয়া ঘরের আগুন কোন মতেই নিভাতে পারছেন না। যেখানেই কমিটি গঠনের কাজে হাত দিচ্ছে সেখানেই কোন্দল মাথাচাড়া দিয়ে উঠছে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বিএনপিতে নেতাকর্মীদের কোন্দল সামাল দিতে পারছেন না দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। কোন্দলের কারণে বিভিন্ন স্তরে কমিটিও করতে পারছে না তারা। যেখানেই কমিটি গঠনের কাজে হাত দেয়া হচ্ছে সেখানেই কোন্দল মাথাচাড়া দিয়ে উঠছে। এ জন্য তিনি দলের সিনিয়র নেতাদের ওপর চরম ক্ষুব্ধ। তবে পরিস্থিতি প্রতিকূলে থাকায় কাউকেই এখন কিছু বলছেন না তিনি। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই দলে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কিছু নেতা নিজেদের মধ্যে কোন্দলে জড়িয়ে পড়েন। কিন্তু বিএনপি নির্বাচন বর্জনের পর আওয়ামী লীগ যখন সমমনা দলগুলোকে নিয়ে আবারও ৫ বছরের জন্য সরকার গঠন করে ফেলে তখন বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা ভর করে। এর পর বিএনপির হাইকমান্ড দলের বিভিন্ন স্তরে কমিটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু করলে আবারও কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে গ্রুপিং, কোন্দল, দ্বন্দ্ব, সংঘাত বাড়তে থাকে। সেই সঙ্গে যেখানেই দলের কোন কমিটি গঠন করা হয় সেখানেই হয় পাল্টা কমিটি গঠিত হয়, না হয় কমিটির লোকেরা ২ ভাগে বিভক্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। শুধু তাই নয়, কোন্দলরত বিএনপি নেতাকর্মীরা পরস্পরকে ঘায়েল করতে এক গ্রুপ আরেক গ্রুপের বিপক্ষে লিফলেটও বিতরণ করেছে। কোন্দল বাড়ার আশঙ্কায় বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের নতুন কমিটি গঠন প্রক্রিয়াও থেমে গেছে বলে জানা গেছে। মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবিব-উন-নবী খান সোহেলকে সদস্য সচিব করে ৫৩ সদস্যের ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর দলে আরেক দফা দ্বন্দ্ব-সংঘাত বেড়ে যায়। বেগম জিয়া কোন মতেই তার ঘরের আগুন নিভাতে পারছেন না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×