somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যুগোপযোগী ভাষণে বিশ্ব নেতৃবৃন্দের পাশাপাশি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট বারাক ওবামার ভূয়সী প্রশংসা

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনের আগে সংস্থার মহাসচিব বান কি মুনের আহ্বানে ১২০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিতিতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী ভাষণ অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। ৫ জানুয়ারির নির্বাচনে জয়লাভ করে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আরোহণের পর বিশ্বের প্রবল প্রতিপত্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সফরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জোরাল বক্তব্য ও ভূমিকা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। দেশ পরিচালনায় তাঁর সফল নেতৃত্বও প্রশংসিত হয়েছে। বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্য বড় দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে তা আরও দৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করবে। এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভেতরে ও বাইরে বাংলাদেশকে দেখা হয়েছে সাফল্যের এক জ্বলন্ত উদাহরণ হিসেবে। বিশ্ব জলবায়ুর পরিবর্তনজনিত প্রতিক্রিয়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। বন্যা ও জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি উপকূলীয় জনগণের জীবনধারায় মারাত্মক প্রভাব ফেলেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে ক্ষয়ক্ষতি প্রশমন, দরিদ্র দেশগুলোকে যথাযথ সাহায্য প্রদান এবং এ সম্পর্কিত প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করতে জতিসংঘ মহাসচিবসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। আর্থিক সহযোগিতার পাশাপাশি জলবায়ু ঝুঁকি মোকাবেলায় উন্নত প্রযুক্তির উদ্ভাবন, স্থানান্তর, অভিযোজন ও প্রশমন সংক্রান্ত কর্মকৌশল প্রণয়ন করতে হবে। যেসব দেশ অধিকমাত্রায় কার্বন নিঃসরণ করছে সেসব বড় দেশগুলোকে তাদের প্রতিশ্রুত তহবিল দ্রুত ছাড় করতে হবে। বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রনায়ক মার্কিন যক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জাতি-সংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে পরিবেশ বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনামূলক ভাষণের ভূয়সী প্রশংসা করেছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×